চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক দশক পর সিনেমায় গাইলেন লুৎফর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৬ অপরাহ্ন ০৯, এপ্রিল ২০২২
বিনোদন
A A

প্রায় দশ বছর আগে মোস্তফা সরয়ার ফারুকীর আলোচিত সিনেমা ‘টেলিভিশন’ এ গেয়েছিলেন গীতিকার, সুরকার ও ‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’ খ্যাত কণ্ঠশিল্পী লুৎফর হাসান। এরপর আর কোনো সিনেমার গানে কণ্ঠ দিতে দেখা যায়নি তাকে। 

আইয়ুব বাচ্চুর সুর সংগীতে ‘টেলিভিশন’ এ ‘ভাবনার রেলগাড়ি’ গানে প্লেব্যাকের এক দশক পর আবারও লুৎফর হাসান সিনেমার গানে কণ্ঠ দিলেন।

তরুণ নির্মাতা আলোক হাসানের নির্মিতব্য ছবি ‘নাকফুল’-এ গাইলেন লুৎফর হাসান। পূজা চেরী, আদর আজাদ, গাজী রাকায়েত, লুৎফর রহমান জর্জ, আলী রাজ অভিনীত এ ছবির শুটিং চলছে শ্রীমঙ্গলে।

শুক্রবার রাতে রাজধানীর একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। ফেরারী ফরহাদের লেখা এ গানে সুর ও সংগীত করেন আহমেদ কিসলু।

সালমার তোমার বাড়ি আমার বাড়ি, হাবিবের ‘নদী’, যৌথভাবে মমতাজের ‘লোকাল বাস’সহ একাধিক জনপ্রিয় গান লিখেছেন শিল্পী লুৎফর হাসান। তার গাওয়া সর্বশেষ অবন্তী সিঁথির সঙ্গে ‘কেমন আছো বন্ধু তুমি’ গানটিও শ্রোতাপ্রিয়তা পায়।

দীর্ঘদিন পর সিনেমায় গাওয়া প্রসঙ্গে লুৎফর হাসান বলেন, ‘নাকফুল’ এর গানটির কথা ও সুর আমাকে সবচেয়ে বেশি টেনেছে। প্রথমবার শুনেই মনে হয় এটা আমারই গান। একটি ছেলের ফেলে আসা জীবনের গান এটি। অনেকটা নস্টালজিয়ার।

Reneta

প্লেব্যাক করতে গেলে কণ্ঠ দেয়ার আগে বাড়তি প্রস্তুতির প্রয়োজন হয় বলে মনে করেন লুৎফর হাসান। তার কথা, সিনেমার চিত্রায়ণ বিস্তৃত ব্যাপার। স্ক্রিনের গল্পটা আগে গীতিকার ফেরারী ভাই শেয়ার করেছিল। ফলে সেই দরদ দিয়ে কণ্ঠ দিতে হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইয়ুব বাচ্চুআদর আজাদআলী রাজগাজী রাকায়েতগানটেলিভিশননাকফুলপূজা চেরীলিড বিনোদনলুৎফর রহমান জর্জলুৎফর হাসানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ নিয়ে অনিশ্চয়তা

মার্চ ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাহরাইনে নিহত প্রবাসী তারেকের বাড়িতে শোক আর আহাজারি

মার্চ ২, ২০২৬

চ্যানেল আই পরিদর্শন করে মেরিটাইম খাতে অর্থায়নে রাষ্ট্রুদূতের ইচ্ছে প্রকাশ

মার্চ ২, ২০২৬

হাতকড়া পরেই বাবার জানাজায় যুবলীগ নেতা

মার্চ ২, ২০২৬

ইরানের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে বাহরাইনে বাংলাদেশি নিহত

মার্চ ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT