বিনোদন

এক দশক পর সজল-ঐন্দ্রিলা একসঙ্গে

এক দশক পর সজল-ঐন্দ্রিলা একসঙ্গে

২০০৭ সালে ‘ঐখানে যেও নাকো তুমি’ শিরোনামের একটি নাটকে জুটি বেঁধে অভিনয় করেছিলেন সজল-ঐন্দ্রিলা। এরপর দু-জন একসাথে আর ক্যামেরার সামনে আসেননি। নতুন খবর হল, ১০ বছর পর আবারো সজল-ঐন্দ্রিলা জুটি বাঁধলেন নতুন নাটকে, নাম ‘ফেক লাভ’।

আসহান হাবিব সকালের রচনায় এই নাটকটি নির্মাণ করছেন দীপু হাজরা। শনি রাজধানীর উত্তরায় ‘ফেক লাভ’-এর শুটিং শুরু হয়েছে, শেষ হচ্ছে রবিবার সন্ধ্যায়। এমনটাই জানালেন নির্মাতা দীপু হাজরা।

‘ফেইক লাভ’ নাটকটি নিয়ে চ্যানেল আই অনলাইনকে রবিবার দুপুরে এই নির্মাতা বলেন, নাটকের গল্পে দেখা যাবে সজল বিদেশে বসবাস করে। ফেসবুকের মাধ্যমে প্রেম হয় ঐন্দ্রিলার সাথে। ভালোবাসা দিবস উপলক্ষে সজলকে দেশে ফেরার জন্য চাপ দিতে থাকে ঐন্দ্রিলা। যখনই সজল দেশে ফিরতে চায়, তখনই একেকটা সমস্যার সম্মুখীন হয়। যার কারণে ঐন্দ্রিলার মন ভেঙে যায়। সজলের সাথে যোগাযোগ ছিন্ন হয়। একটা সময় সজল দেশে ফেরে। এরপর শুরু হয় নানা নাটকীয়তা।

সজল বললেন, ঐন্দ্রিলার সাথে ১০ বছর পর কাজ করলাম। খুবই ভালো লেগেছে। আশা করছি, আগামীতেও আমাদের একসাথে কাজ হবে। ঐন্দ্রিলা বলেন, আমার সর্বশেষ নাটকে কাজ ছিল সজলের সাথে। বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরে তৃতীয় নাটকে তাকে পেয়েছি। আমাদের দুজনের রসায়ন বরাবরই চমৎকার। আশা করছি এই নাটকটিও দর্শকদের পছন্দের হবে।

সজল-ঐন্দ্রিলা ছাড়াও এই নাটকে আরো অভিনয় করছেন মাহা, মীর শহীদ, পাভেল প্রমুখ। নির্মাতা দীপু হাজরা আশা করছেন, আগামী ফেব্রুয়ারির ভালোবাসা দিবসে ফেক লাভ নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।

প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…