এক ঘণ্টায় সাড়ে চার লাখ বৃক্ষ রোপণ করবে রাউজানবাসী

চৌধুরি ফরিদ: এক ঘণ্টায় সাড়ে চার লাখ ফলদ গাছের চারা রোপণ করে গিনেস বুকে নাম লিখাতে প্রস্তুত চট্টগ্রামের রাউজানবাসী। উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে চারা বিতরণসহ রোপণ কাজের প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজকরা।
রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাউজানের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে, উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় আগামী ২৫ জুলাই বেলা ১১টা থেকে ১২টা এই এক ঘণ্টায় ফলদ গাছের চারা রোপনের উদ্যোগ নেয়া হয়েছে। গত তিনমাস ধরে সারাদেশ থেকে সংগ্রহ করা হয়েছে বিভিন্ন ফলদ গাছের চারা।
কর্মসূচি সফল করতে রাউজানের ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১শ’৫৪টি কমিটি গঠন করা হয়েছে। ১৫জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১৫টি আলাদা ভিজিলেন্স টিমও তৈরি রাখা হয়েছে। রোববার সব প্রস্তুতি শুরু করেছে স্ব স্ব এলাকাবাসি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কর্মসূচি বাস্তবায়ন কমিটির সভাপতি, রাউজান, চট্টগ্রাম রাউজানকে পিংক এন্ড গ্রিন সিটিতে রূপান্তরসহ এলাকাবাসির ফলের চাহিদা মেটাতে ব্যতিক্রমি এ উদ্যোগ কর্মসূচির ব্যয় ধরা হয়েছে প্রায় দুই কোটি টাকা।
২০১৫ সালে এক ঘণ্টার ৪৯ হাজার ছয়শ’ ৭২ টি গাছের চারা রোপন করে গিনেস বুকে সর্বশেষ রেকর্ড করে ভুটান।
এবার অনেক বেশী সংখ্যক ফলের চারা রোপন করে বিশ্ব রেকর্ড গড়তে চায় রাউজানের জনগণ।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:







