চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক খাতের ঋণ অন্য খাতে ব্যবহার নয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৪ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, অর্থনীতি
A A

আর্থিক খাতে ঋণের যথাযথ ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দিয়ে বাংলাদেশ ব্যাংক বলেছে, যেই উদ্দেশে ঋণ নেয়া হয়েছে, সেই খাতেই ঋণের অর্থ ব্যবহার করতে হবে। এক ঋণের অর্থ দিয়ে অন্য ঋণ শোধ করা যাবে না।

রোববার এক প্রজ্ঞাপন জারি করে এই নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সব আর্থিক খাতের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো ওই নির্দেশনায় বলা হয়েছে, আর্থিক খাতে ঋণের যথাযথ ব্যবহার নিশ্চিত না হলে তা সমগ্র আর্থিক খাতের উপর বিরুপ প্রভাব সৃষ্টি করে এবং এ খাতের সুশাসনকে বাধাগ্রস্ত করে।

সেজন্য আর্থিক প্রতিষ্ঠানগুলো গ্রাহককে যেই ঋণ দিয়েছে তা নির্দিষ্ট খাতে বিনিয়োগ করতে হবে। অর্থাৎ যে খাতের জন্য ঋণ নেয়া হয়েছে সেই খাতেই ব্যহার করতে হবে। অন্য কোনো খাতে ওই ঋণ ব্যবহার করা যাবে না। ওই ঋণ দিয়ে গ্রাহক তার পুরোনো কোনো ঋণ পরিশোধ বা সমন্বয় করতে পারবে না। কিস্তি ভিত্তিক প্রকল্পের ঋণের ক্ষেত্রে পূর্ববর্তী কিস্তির সঠিক ব্যবহার সম্পর্কে নিশ্চিত না হয়ে পরবর্তী কিস্তি ছাড় না করা বর্তমান সময়ে অত্যাবশ্যকীয় পরিপালনীয়ভাবে পরিগণিত হচ্ছে।

তাই ঋণের সঠিক ব্যবহার নিশ্চিত করতে কয়েকটি নীতিমালা অনুসরণের নির্দেশনা দেয়া হয়েছে। যেমন-

যে উদ্দেশ্যে ঋণ দেয়া হয়েছে বা হবে, সেই উদ্দেশ্যেই ঋণের ব্যবহার নিশ্চিত করতে নিয়মিত তদারকি কার‌্যক্রম পরিচালনা করতে হবে।

Reneta

কিস্তি ভিত্তিক প্রকল্প ঋণের ক্ষেত্রে পূর্ববর্তী কিস্তির সঠিক ব্যবহার সম্পর্কে নিশ্চিত হয়ে পরবর্তী কিস্তি ছাড় করতে হবে।

যে খাতের জন্য ঋণ নেয়া হয়েছে সেই খাতের পরিবর্তে অন্যত্র ঋণের অর্থ ব্যবহৃত হলে তার কারণ উদঘাটনসহ তা প্রতিরোধ করতে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে।

একটি ঋণের অর্থ দিয়ে কোনভাবেই অন্য কোনো ঋণের দায় পরিশোধ বা সমন্বয় করা যাবে না।

ঋণের সঠিক ব্যবহার নিশ্চিতকরণ এবং তদারকির বিষয়টি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ঋণ নীতিমালায় অর্ন্তভুক্ত করতে হবে।

ঋণের সঠিক ব্যবহার নিশ্চিত করতে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরিদর্শন প্রতিবেদন প্রণয়ন এবং তা সংশ্লিষ্ট ঋণ নথিতে সংরক্ষণ করতে হবে।

ঋণের সঠিক ব্যবহার সংক্রান্ত সরেজমিন পরিদর্শনে কোন গুরুতর অনিয়ম দেখা গেলে তা তাৎক্ষণিকভাবে বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগকে অবহিত করতে হবে।

আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮(ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। যা অবিলম্বে কার্যকর হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্থিক খাতঋণবাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

গ্রিসে দাবানল নেভাতে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

নারীদের স্বেচ্ছায় ধর্ম গ্রহণ ও বিয়েতে বাধা দেয়া যাবে না: এলাহাবাদ হাইকোর্ট

আগস্ট ৩, ২০২৬

ট্রাম্পের হামলা স্থগিতের সিদ্ধান্তে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

আগস্ট ৩, ২০২৬

সুদানে আদালতে ড্রোন হামলায় নিহত অন্তত ৩৫

আগস্ট ৩, ২০২৬

ইরানের সঙ্গে নতুন দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT