বিনোদন

‘এক কাপ চা’ নামে মোশাররফ-জুঁইয়ের রেস্টুরেন্ট

চ্যানেল আই অনলাইন রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত, উৎসবমুখর পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

রেস্টুরেন্ট ব্যবসায় নাম লেখালেন মোশাররফ করিম ও স্ত্রী জুঁই করিম। বুধবার নগরীর উত্তরার ১০ নাম্বার সেক্টরে ‘এক কাপ চা’ নামে একটি রেস্টুরেন্ট চালু করেছেন এ দম্পতি।

করোনার কারণে ছোট পরিসরে ফিতা কেটে এক কাপ চা উদ্বোধন করেন মোশাররফ করিম, জুঁই করিম। আরও ছিলেন নির্মাতা ও অভিনেতা শামীম জামান, নির্মাতা আবু হায়াত মাহমুদ, মারুফ মিঠু, অভিনেতা শহিদুল্লাহ সবুজ।

জুঁই জানান, তার অনেকদিনের ইচ্ছে ছিল ব্যবসায়ী হিসেবে একটি রেস্টুরেন্ট দেয়ার। তারই প্রয়াস ‘এক কাপ চা’। যেখানে খাবারের মান থাকছে খুবই স্বাস্থ্যসম্মত। করোনা পরিস্থিতি থেকে স্বাভাবিক অবস্থায় ফিরলে তিনি বড় আয়োজন করবেন।

তবে এখানে শুধু চা নয়, পাওয়া যাবে ফাস্টফুডের সকল আইটেম। জুঁই বলেন, এর আগে রেস্টুরেন্টের জায়গাতে একটি এক্সাসরিজের শপ ছিল। এবার সেটি নতুন করে রেস্টুরেন্ট হিসেবে চালু করেছি। সকলের সহযোগীতার ‘এক কাপ চা’ এগিয়ে যাবে এই প্রত্যাশা করি।

বিষয়:জুঁই করিমমোশাররফ করিমরেস্টুরেন্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…