চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক আদিম অসভ্যতার নৈরাজ্য যেন চারিধারে

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:৪৯ অপরাহ্ণ ৩১, জুলাই ২০১৭
সম্পাদকীয়
A A

সম্প্রতি বগুড়ায় এক ছাত্রীকে ক্যাডার দিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ করে শ্রমিক লীগ নেতা তুফান সরকার। এর পরে কয়েকবার ধর্ষণে তুফানকে সহায়তা করে তার কয়েকজন সহযোগী। বিষয়টি জানতে পেরে তুফানের স্ত্রী আশা ও তার বড় বোন কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকিসহ একদল সন্ত্রাসী শুক্রবার দুপুরে ওই ছাত্রী এবং তার মাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে তাদের মারধর করে মাথা ন্যাড়া করে দেয়। রাজধানীর মিরপুরের কাফরুলে একটি বাসায় বিয়ের প্রলোভন দেখিয়ে একমাস আটকে রেখে এক নারীকে ধর্ষণ করে রিয়াজুল নামের এক ব্যক্তি। টাঙ্গাইলের গোপালপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের এক গৃহবধূকে ধর্ষণের পর হত্যা করা হয়। বনানীর রেইনট্রি হোটেলে দুই ছাত্রীকে দাওয়াত দিয়ে ধর্ষণ করে সমাজের প্রভাবশালীদের বখাটে সন্তান। সর্বশেষ চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। দেশজুড়ে যেন ধর্ষণের মহাউৎসব চলছে। নাগরিক জীবন থেকে গ্রামের প্রত্যন্ত অঞ্চলেও ধর্ষণ এক মহামারী আকারে দেখা দিয়েছে। এটি এক দিনেই ঘটেনি। একটি ফাঁপা সমাজব্যবস্থার অভ্যন্তরে ক্রমে মানুষের এই বর্বরতা প্রকট হয়ে উঠছে। অধিকাংশ ক্ষেত্রে বিত্তশালীদের এবং প্রভাব প্রতিপত্তিশালীদের দ্বারা এই অমানবিক প্রবণতা মাথা চাড়া দিয়ে উঠেছে। একটি মানবিক উন্নত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে যে সামাজিক মূল্যবোধ মানুষের ভেতর ক্রিয়াশীল হওয়ার কথা, তা আজ রাষ্ট্রিক পুঁজিবাদী লুঠপাটের কারণে নিষ্ক্রিয় এক জড় পদার্থে পরিণত। দেশের প্রতিটি স্তরেই এক ভয়াবহ পচনশীলতা ক্রিয়াশীল। ধর্ষণের মতো সামাজিক বর্বরতা থেকে ক্রমে আরো হিংস্র নৃশংস ঘটনার জন্ম দিচ্ছে। শুধুমাত্র ধর্ষণেই শেষ নয়, এখন যুক্ত হয়েছে আরো নৃশংসতা। বাড্ডার শিশুটি চিৎকার করায় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। বগুড়ায় মা ও মেয়ের মাথা ন্যাড়া করে দেয়া হয়। এ এক আদিম অসভ্যতার ধারাবাহিকতা নৈরাজ্য যেন চারিধারে। রাষ্ট্রীয় প্রশাসনযন্ত্র এক্ষেত্রে কোন কার্যকর ভূমিকাই রাখতে পারছে না।কিন্তু কেন? দেশে যদি আইনের শাসন বিন্দুমাত্রও থেকে থাকে তবে তার প্রতিফলন ঘটত সামান্য হলেও। তবে কী আমরা একটা অন্তসারশূন্য রাষ্ট্র ব্যবস্থার মধ্যে বেঁচে আছি? ধর্ষণের ঘটনাগুলোতে দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়াতে এই অপরাধের মাত্রা আরো বেড়ে গেছে। দিন দিন অপ্রতিরোধ্য গতিতে বাড়ছে। জাতি হিসেবে আমরা বিশ্বের কাছে ক্রমশ এক অসভ্য জাতিতে পরিণত হচ্ছি। শুধুমাত্র অর্থনৈতিক উন্নতি কোন দেশের সভ্যতার মানদণ্ড নয়, এটি সমগ্র বিশ্বের দিকে তাকালে বোঝা যায়। এক অতিশয় সমৃদ্ধ সাংস্কৃতিক উত্তরাধিকার নিয়ে আজ আমরা একটি কলুষিত জাতিতে পরিণত হচ্ছি। সামাজিক নৈতিকতার পুনর্জাগরণই পারে আমাদের এই অসভ্যতার হাত থেকে পরিত্রাণ দিতে।রাষ্ট্রের পাশাপাশি সামাজিক ভূমিকাও অনিবার্য আজ এই নারকীয় অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য। একটি উন্নততর মানবিক সমাজ নির্মাণে এখনই আমাদের ঘুরে দাঁড়াবার সময়।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT