চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক্সপ্রেসওয়ের গার্ডার ধসে চীনা নাগরিকসহ আহত ৪

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৭ অপরাহ্ণ ১৪, মার্চ ২০২১
- সেমি লিড, অপরাধ
A A

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডারের একাংশ ভেঙে পড়ে দুই চীনা নাগরিকসহ চারজন আহত হয়েছেন।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিমানবন্দরের বাস র‍্যাপিড ট্রানজিটের কোয়ালিটি (কিউসি) ইঞ্জিনিয়ার আবদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ১০টার দিকে কাজ করার সময় এক্সপ্রেসওয়ের গার্ডার ভেঙে পড়ে। দুই চীনা নাগরিকসহ চারজন আহত হন।

ঘটনাস্থলে উপস্থিত থাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কুর্মিটোলা ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছি। বিমানবন্দর এলাকার সড়কের মধ্য দিয়ে বাস র‍্যাপিড ট্রানজিট প্রজেক্টের কাজ চলছিল। এখানে প্রজেক্টের স্পেন বসানোর সময় লঞ্চিং গার্ডারের একপাশ কাত হয়ে ভেঙে পড়ে যায়। এতে আঘাত পেয়ে চারজন গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে দুই জন শ্রমিক রয়েছেন।’

শফিকুল ইসলাম আরো বলেন, আহতদের উদ্ধার করে তিনজনকে এভার কেয়ার হাসাপাতালে এবং একজনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুই জন চীনা নাগরিক, বাকিরা বাংলাদেশি। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

Reneta

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা জানিয়েছেন, ক্রেনের মাধ্যমে গার্ডারটি তুলে এক্সপ্রেসওয়ে স্থাপনের কাজ চলছিল। সেই সময় সেটি ছুটে পড়ে যায়।

তবে গার্ডারটি রাস্তার ওপরে না পড়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল কাঠামোর ওপরেই ঝুলে থাকতে দেখা যায়।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

শহীদ মিনার থেকে স্মৃতিসৌধ পর্যন্ত ‘অদম্য পদযাত্রা’ ২৬ মার্চ

পরবর্তী

সেই মাদ্রাসা শিক্ষার্থীর লেখাপড়ার খেয়াল রাখতে বলেছেন হাইকোর্ট

পরবর্তী

সেই মাদ্রাসা শিক্ষার্থীর লেখাপড়ার খেয়াল রাখতে বলেছেন হাইকোর্ট

হুইল চেয়ারে বসে রোড শো'তে মমতা

সর্বশেষ

গলা ধাক্কা দিয়ে ম্যাচ শেষ হওয়ার পর লাল কার্ড দেখেছেন পারেদেস

জুলাই ২০, ২০২৬

প্রিজারভেটিভে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের আশঙ্কা: সতর্ক করলেন ফরাসি গবেষকরা

জুলাই ২০, ২০২৬

মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী

জুলাই ২০, ২০২৬

পেরুতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ছয়জন নিহত

জুলাই ২০, ২০২৬
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT