চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক্সপো ২০২০-এ থাকবেন সৌন্দর্য বিশেষজ্ঞ কেয়া শেঠ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৮ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০২০
লাইফস্টাইল
A A

সৌন্দর্য বিকাশের পাশাপাশি এ বিষয়ক নানাবিধ রোগের সমস্যার সমাধান নিয়ে কাজ করেন ভারতের প্রখ্যাত সৌন্দর্য ও অ্যারোমা বিশেষজ্ঞ কেয়া শেঠ। প্রাকৃতিক ও জৈব উপাদানে নির্ভর করে অনিদ্রা, মাইগ্রেন, অ্যাসিডিটি ও আর্থারাইটিসের মতো গভীর অসুখ নিরাময়ে দীর্ঘদিন ধরে গবেষণা করে অ্যারোমাকে নতুন আঙ্গিকে হাজির করেছেন তিনি।

এসব উদ্ভাবন নিয়ে তিনি ঢাকায় উপস্থিত হচ্ছেন আগামী ১২ থেকে ১৪ ফেব্রুয়ারি বসুন্ধরা বিমস্টেক আয়ুষ ট্রাডিশনাল হেলথ কেয়ার প্রাকৃতিক ও জৈব পণ্য এক্সপো ২০২০-এ।রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত এ এক্সপোতে তিন দিনই কেয়া শেঠ উপস্থিত থাকবেন ১০১ ও ১০২ নাম্বার স্টলে।

এসব তথ্য জানাতে বুধবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে কেয়া শেঠের প্রতিষ্ঠান ‘কেয়া শেঠ অ্যারোমাথেরাপি (বিডি) প্রাইভেট লিমিটেড’।

সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে নিজের উদ্ভাবিত বিভিন্ন পণ্যের বিস্তারিত তুলে ধরে কেয়া শেঠ বলেন, ‘আমার উদ্ভাবিত পণ্য আগে আমরা নিজেরাই ব্যবহার করি। নিজেদের ওপর প্রয়োগ করি। তারপর ভারত সরকারের ড্রাগ কন্ট্রোল বিভাগ থেকে অনুমতি নিয়ে তবেই সাধারণ মানুষের জন্য প্রকাশ করি। সারাবছর ধরে আমার গবেষণাগারে প্রতিটি বিষয়কে আরও উন্নত করার গবেষণা চলছে। বস্তুত এ কারণে আমার প্রতিটি পণ্যের মডেল আমি বা আমার ছেলে-মেয়েরা। আসলে আমি নিজে যা উপলদ্ধি করি, অনুভব করি তাই প্রকাশ করি।’

এই সৌন্দর্য বিশেষজ্ঞ আরও বলেন, ‘আমার অ্যারোমা পণ্য বাংলাদেশে চাহিদা বাড়ছে। ইতোমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সঙ্গে দেখা করেছি আমি। তার অনুমতি নিয়ে বাংলাদেশে আমরা কার্যক্রম শুরু করেছি। এরইমধ্যে চট্টগ্রামের আমাদের কারখানা স্থাপনের প্রস্তুতি শুরু হয়েছে। অদূর ভবিষ্যতে আমাদের পণ্য যেমন বাংলাদেশে সুলভ হবে তেমনি সৃষ্টি হবে কর্মসংস্থানও। এছাড়া কোম্পানী নথিভুক্ত করে ঢাকায় অফিস খুলে এই চিকিৎসাকে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছানোর কাজ ইতিমধ্যে শুরুও করেছি।’

দেশী এই চিকিৎসাকে আরও বেশি করে মানুষের কাছে পৌছাতে এদিন ঢাকায় সাংবাদিকদের কাছে সাহায্য ও পরামর্শ চেয়েছেন ভারতীয় এই সৌন্দর্য বিশেষজ্ঞ।

Reneta

পাশাপাশি বাংলাদেশ নিয়ে নিজের উপলদ্ধির কথা ব্যক্ত করতে গিয়ে কেয়া শেষ বলেন, ‘আমার জন্ম কলকাতায় বাঙালি পরিবারে, বাঙালি হিসেবেই আমার গর্ব। বিশেষ করে যে দেশের মানুষ মাতৃভাষার জন্য প্রাণ দেন, রাষ্ট্রসংঘে লড়াই করে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অর্জন করে আনেন, তাদের আমি কুর্ণিশ করি, শ্রদ্ধা জানাই। তাই বলতে দ্বিধা নেই, আমার হৃদয়ে বাংলাদেশের জন্য রয়েছে অশেষ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। বস্তুত এ কারণে এশিয়া মহাদেশের পুরনো চিকিৎসা পদ্ধতি অ্যারেমাথেরাপিকে বাংলাদেশের মানুষের কাছে আরও পৌঁছে দিতে আপনাদের কাছে এসেছি।’

কেয়া শেঠের এই আয়োজনে উপস্থিত ছিলেন দেশের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। তিনিও এই সৌন্দর্য বিশেষজ্ঞের বিভিন্ন পণ্যের গুনাবলী মনোযোগ দিয়ে শোনেন ও কেয়া শেঠের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

প্রসঙ্গত, কেয়া শেষ বর্তমানে অ্যারোমা থেরাপি বিষয়ক ২৪০টি বিভিন্ন অসুখের পণ্য ও সৌন্দর্য বিকাশের পণ্য বাজারজাত করছে। পাশাপাশি লাইফস্টাইল নিয়ে প্রকাশিত ‘অদ্বিতীয়া’ নামে একটি ম্যাগাজিনেরও সম্পাদক তিনি। ভারতে তিনি দু’বার জাতীয় পুরস্কারও পেয়েছেন। পাশাপাশি আন্তর্জাতিক পুরস্কারও রয়েছে তার অর্জনে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাহিদ হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে জামায়াতের গণমিছিল

আগস্ট ১, ২০২৬

জুলাই আন্দোলনে কারাবন্দীদের জুলাইযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সালাউদ্দিন তানভীরকে আরেকবার অব্যাহতি দিল এনসিপি

আগস্ট ১, ২০২৬

বিশ্বজুড়ে ‘স্পাইডার-ম্যান’ উন্মাদনা, বক্স অফিসেও অপ্রতিরোধ্য

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT