শীত মৌসুমে বাজারে ওঠে প্রচুর নতুন শাক-সবজি। শাক-সবজির পাশাপাশি ভিন্ন ধরনের খাবার খেতে শীতে বেশ ভালোই লাগেই সবার। আর এ সময় রুচিরও পরিবর্তন ঘটে। একটু ঝাল খাবার খেতে বেশ ভালোই লাগে। আর এর সঙ্গে যদি থাকে গরুর মাংস তাহলে তো কথাই নেই একেবারে সোনায় সোহাগা।
শীতে একটু ঝাল বা ফ্রাই গুরুর মাংস খেতে প্রায় সবাই পছন্দ করেন। তেমনি এ মৌসুমী খাবারের বাড়তি আনন্দ দিতে গরুর মাংসের কালিয়া ও নাগির্সি কাবাব।
গরুর মাংসের কালিয়া: গরুর মাংস- ১ কেজি, পেঁয়াজ কুচি- ১ কাপ, হলুদ ও মরিচ গুঁড়ো- ১ টেবিল চামচ, আদা-রসুন বাটা- ২ টেবিল চা চামচ, দারচিনি-এলাচ ২/৩টি, গরম মসলা গুঁড়ো- ১ চা চামচ, ধনে জিরা গুঁড়ো- ১ চা চামচ, টক দই- আধা কাপ, তেজপাতা- ২টি, কাঁচা মরিচ- ৫/৬টি, টমেটো সস- ২ টেবিল চামচ, সরিষার তেল- পরিমাণমতো, লবণ- স্বাদমতো।
প্রস্তুত প্রণালি: মাংস টুকরো করে ধুয়ে নিন। একটি পাত্রে মাংস টক দই তেল লবণ ও সব বাটা গুঁড়ো মসলা ভালো করে মেখে মেরিনেট করে রাখুন, ফ্রাইপ্যানে মেরিনেট করা মাংস দিয়ে ভালোভাবে ভুনতে থাকুন। পানি শুকিয়ে এলে টমেটো চিলি সস দিয়ে ভুনে সামান্য পানি দিয়ে মৃদু আঁচে দমে রাখুন। মাঝে মাঝে নাড়তে থাকুন। মাংস সেদ্ধ হয়ে তেল ভেসে উঠলে কাচামরিচ, জিরা গুঁড়ো ছিটিয়ে ২/৩ মিনিট দমে রেখে নামিয়ে পরিবেশন করুন।
নাগির্সি কাবাব: গরুর মাংসের কিমা- ৫০০ গ্রাম, হলুদ-মরিচ গুঁড়ো- ১ টেবিল চামচ, আদা রসুন বাটা- আধা টেবিল চামচ, পেঁয়াজ মিহি কুচি- ২ টেবিল চামচ, গরম মসলা- ১ টেবিল চামচ, কাবাব মসলা- আধা চা চামচ, পাউরুটি স্লাইস- ২/৩ পিস, সেদ্ধ ডিম- ৬টি, বেসন- ২ টেবিল চামচ, ধনে পুদিনাপাতা কুচি- ১ টেবিল চামচ, লেবুর রস- ১ টেবিল চামচ, ডিম- ২টি, ব্রেড ক্রাম- ১ কাপ, তেল- ভাজার জন্য, লবণ- স্বাদমতো।
প্রস্তুত প্রণালি: মাংসের কিমা ধুয়ে পানি ঝরিয়ে নিন। একটি পাত্রে মাংসের কিমা, আদা, রসুন, হলুদ, মরিচ ও লবণ মিশিয়ে সেদ্ধ করে নিন। ডিমের খোসা ছাড়িয়ে সামান্য কেঁচে বেসন মেখে রাখুন। পাউরুটির লাল অংশ ফেলে পানিতে চুবিয়ে চেপে পানি ঝরিয়ে নিন। একটি বাটিতে সেদ্ধ করা কিমা, সব উপকরণ ও একিটি ফাটানো ডিম কিমার ম্যশন ৫ ভাগ করে প্রতিটি ভাগের ভেতর একটি আস্ত সেদ্ধ ডিম ভরে ফাটনো ডিমের চুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে গরম ডুবো তেলে বাদাম করে ভেজে নামিয়ে রাখুন। দু টুকরো করে কেটে উপভোগ করুন মজাদার নাগির্সি কাবাব।






