চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একে একে সচল হচ্ছে তত্ত্বাবধায়ক আমলের দুর্নীতি মামলা

মাজহারুল হক মান্নামাজহারুল হক মান্না
৭:২৩ পূর্বাহ্ণ ৩১, আগস্ট ২০১৫
বাংলাদেশ
A A

বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে দুদকের করা মামলাগুলো আপিল বিভাগের নির্দেশে আবারও সচল হতে শুরু করেছে। সর্বশেষ অবৈধ সম্পদের মামলায় ফেনীর জয়নাল হাজারীকে খালাস দিয়ে দেওয়া রায় বাতিল করে নতুন করে আপিল শুনানি করতে হাইকোর্টকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

বিএনপি নেতা মির্জা আব্বাসের বিরুদ্ধে  দুদকের মামলার কার্যক্রম বিচারিক আদালতে চলবে বলেও আদেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।

বহু ঘটনায় বিতর্কিত রাজনীতিবিদ জয়নাল আবেদীন হাজারীর বিরুদ্ধে ২০০৭ সালের তত্ত্ববাধায়ক সরকারের সময়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। ২০০৮ সালের ২৭ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত এ মামলার রায়ে হাজারীকে ১০ বছরের কারাদন্ড এবং পাঁচ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেন।

ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে ২০১১ সালে সাজা বাতিল করে আসামীকে খালাস দেওয়া হয়। এর বিরুদ্ধে দুদক লিভ টু আপিল করলে শুনানি শেষে আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চ।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, আপিল বিভাগ হাজারীর খালাসের রায় বাতিল করেছে। এখন হাই কোর্টে তার করা আপিলের পুনঃশুনানি হবে।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালে তত্ত্বাবাধায়ক সরকারের সময়ে মির্জা আব্বাসের বিরুদ্ধেও মামলা করে দুদক। মামলাটি নিম্ন আদালতে অভিযোগ গঠন পর্যায়ে থাকার সময়ে বাতিল চেয়ে হাইকোর্টে আসেন মির্জা আব্বাস।

Reneta

২০১০ সালে মামলা বাতিল করে হাইকোর্ট রায় দিলে এর বিরুদ্ধে দুদক আপিল আবেদন করলে এ বিষয়েও আদেশ দিয়েছেন আপিল বিভাগ।

দুদকের একই ধরণের মামলায় এর আগে মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরীকে খালাস দিয়ে দেওয়া রায় বাতিল করে আসামীর আপিল নতুন করে শুনানি করতে হাইকোর্টকে বলেছেন আপিল বিভাগ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জয়নাল হাজারীদুদকমির্জা আব্বাস
শেয়ারTweetPin

সর্বশেষ

সেমিতে উঠে এমবাপে বললেন ‘ঠিক’ আছি

জুলাই ১০, ২০২৬
Teesta water

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, বন্যার শঙ্কা

জুলাই ১০, ২০২৬

মেহেরপুরে করলার চাষে ভালো ফলনেও, দাম নিয়ে হতাশ চাষি

জুলাই ১০, ২০২৬

মরক্কোর বিদায়ে হতাশ, ফ্রান্সের জয়ে উচ্ছ্বসিত ফুটবলপ্রেমীরা

জুলাই ১০, ২০২৬

দেশে পরিবর্তন আসেনি, শুধু দুর্নীতিবাজদের হাতবদল হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT