চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একেই বলে কাকতাল!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৯ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০১৮
বিনোদন
A A

বৃহস্পতিবার সন্ধ্যা। রাজ্যের ভিড় ঠেলে চ্যানেল আই ভবনে পা রাখেন নজরুল সংগীতের অন্যতম জনপ্রিয় শিল্পী ফেরদৌস আরা। তখনো তিনি জানেন না, তার জন্য অপেক্ষা করছে মস্ত কাকতাল!

পরনে সোনালী রঙের শাড়ি। কপালে টিপ। গলায় সোনার চিকন হার। সব মিলিয়ে খুব সাদামাটা না হলেও খুব জমকালোও না। তবে কোনো কারণে বেশ উচ্ছ্বসিত তিনি। চোখে মুখে সেই উচ্ছ্বাস ঠিকড়ে পড়ছে যেন। হাতে ‘আনন্দ আলো’র চলতি সংখ্যা। সোফায় বসে খুব মনোযোগ দিয়ে দেখছেন সেটা। তার চোখ আটকে আছে একটি ছবিতে! কী সেই ছবি? বলছি, চ্যানেল আইয়ের বিশ বছরের যাত্রায় ‘আনন্দ আলো’ চলতি সংখ্যায় এটাকে শীর্ষ কাহিনি করেছে। যেখানে চ্যানেল আইয়ের শুরু থেকে বিগত ১৯ বছরের অর্জনের কথা একটি ফিচার স্টোরিতে তুলে ধরেছেন রেজানুর রহমান ও আদিত্য শাহীন। আর এই স্টোরিতেই ছাপা হয়েছে নজরুল সংগীতের সম্রাজ্ঞী ফিরোজা বেগমের একটি ছবি। যে ছবিতে ফিরোজা বেগমের পাশে দেখা যাচ্ছে সংগীতশিল্পী ফেরদৌস আরাকেও!

তাহলে উচ্ছ্বাসের কারণ এই? ফেরদৌস আরা বললেন, না-না। শুধু এ কারণে নয়! এই ছবির সাথে এই মুহূর্তে ঘটে গেছে একটা মহা কাকতাল!

কাকতালের বিষয়টি বোঝা গেল না শিল্পীর কথায়। এরপর একটু থেমেই ‘আনন্দ আলো’র সংখ্যাতে ছাপা হওয়া ছবিটি ভালোভাবে দেখতে বললেন। ছবিটি দেখেও কাকতাল কিছু খুঁজে না পাওয়ায় এবার নিজেই উদ্যোগী হয়ে বললেন মূল ঘটনা।

ফেরদৌস আরা বললেন, আমি আজকে চ্যানেল আইয়ে আসার পর আমীরুল (আমীরুল ইসলাম) আমাকে ‘আনন্দ আলো’র সংখ্যাটা হাতে দিয়ে বললো, ফিরোজা (ফিরোজা বেগম) আপার সাথে আপনার ছবি প্রকাশ হয়েছে।

ফেরদৌস আরার সঞ্চালনায় চ্যানেল আইয়ের ‘সঞ্চিতা’ অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন ফিরোজা বেগম

‘আনন্দ আলো’ হাতে নিয়ে আমি দেখলাম, আরে! তাইতো। কতোদিন আগের ছবি। প্রায় ষোল বছর। তখন আমি চ্যানেল আইয়ে ‘সঞ্চিতা’ নামের একটি অনুষ্ঠান সঞ্চালনা করি। আমার অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন ফিরোজা আপা। ছবিটি দেখে স্বভাবতই স্মৃতিকাতর হওয়ার মতো। কিন্তু ছবিটি অনেকক্ষণ লক্ষ্য করে দেখার পর আমি চমকে উঠলাম অন্য কারণে! হঠাৎ মনে হলো, আজকে যে শাড়িটি আমি পরে এসেছি ষোল বছর আগে ফিরোজা আপার সাথে তোলা ‘আনন্দ আলো’র এই সংখ্যায় প্রকাশ হওয়া ছবিটিও সেই শাড়ি পরে তুলেছিলাম! কী কাকতাল!

Reneta

উচ্ছ্বাসমাখা সুরে তিনি আরো বলেন, গত ষোল বছর আমি শাড়িটি পরিনি। ওয়ারড্রোবে রাখা ছিল। বাসা বদল করার বিভিন্ন সময়ে অনেক শাড়ি আমি দিয়ে দিয়েছি। কিন্তু এই শাড়িটি আমি রেখে দিয়েছিলাম। আজ চ্যানেল আইয়ে আসার আগে হঠাৎ পুরনো এই শাড়িটি পরে বের হলাম। আমীরুল ‘আনন্দ আলো’র সংখ্যাটি হাতে তুলে দেয়ার আগে আমি জানতামও না যে এই শাড়ি পরা ছবিটিই ছাপানো হয়েছে!

‘আমাদের জীবনের অনেক ঘটনা সত্যিই খুব অবাক করে দেয়। আজকের এই ঘটনায় আমি সত্যি সত্যিই অবাক হয়েছি!’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আদিত্য শাহীনআমিরুল ইসলামচ্যানেল আইফিরোজা বেগমফেরদৌস আরালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

নকআউটে যেতে কোন গ্রুপের সমীকরণ কোথায় দাঁড়াল, কার পথ কতটা কঠিন

জুন ২৫, ২০২৬

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘শিল্পখাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার’ বিষয়ক প্যানেল আলোচনা

জুন ২৪, ২০২৬

ধানমন্ডি ৩২-এ সাংবাদিকদের ওপর হামলায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

জুন ২৪, ২০২৬

একাধিক চুক্তি ও সমঝোতায় স্মরণীয় হতে পারে প্রধানমন্ত্রীর চীন সফর

জুন ২৪, ২০২৬

স্পর্শকাতর বিষয়ে আলোচনা না করতে সংসদ সদস্যদের নির্দেশ দিলেন স্পিকার

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT