চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একুশে পদক ২০১৯ পেলেন তারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৭ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ২১ জন বিশিষ্ট নাগরিককে ২০১৯ সালের একুশে পদক দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন সরকার।

বুধবার (৬ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. ফয়জুর রহমান ফারুকীর স্বাক্ষরে এ বছর একুশে পদক প্রাপ্ত ২১ জনের নামের তালিকা প্রকাশ করা হয়। এই তালিকায় শিল্পকলায় (অভিনয়, সংগীত, আলোকচিত্র ও চারুকলা) বিশেষ অবদান রাখার জন্য মোট আটজন গুণী ব্যক্তিত্বর নাম ঘোষণা করা হয়। এরমধ্যে একজন মরণোত্তর।

শিল্পকলায় অবদান রাখার জন্য এবার একুশে পদক দেওয়া হচ্ছে সুবর্ণা মুস্তাফা (অভিনয়), সুবীর নন্দী (সংগীত), লাকী ইনাম( অভিনয়), লিয়াকত আলী লাকী(অভিনয়), খায়রুল আলম শাকিল (সংগীত), সাইদা খানম (আলোকচিত্র),  জামাল উদ্দিন আহমেদ (চারুকলা) এবং সংগীতে বিশেষ অবদান রাখার জন্য মরণোত্তর একুশে পদক পেতে যাচ্ছেন পপগুরু আজম খান।

এছাড়া ভাষা আন্দোলনে অবদানের জন্য একুশে পদক পেতে যাচ্ছে অধ্যাপক হালিমা খাতুন চৌধুরী (মরণোত্তর), অ্যাডভোকেট গোলাম কিবরিয়া টিপু, অধ্যাপক মনোয়ারা ইসলাম। মুক্তিযুদ্ধে ক্ষিতিন্দ্র চন্দ বৈশ্য।

গবেষণায় একুশে পদক পাচ্ছে ডক্টর বিশ্বজিৎ ঘোষ, ড. মাহবুবুল হক, শিক্ষায় ডক্টর প্রবণ কুমার বড়ুয়া।

ভাষা ও সাহিত্যে যাদের একুশে পদক দেওয়া হচ্ছে তারা হলেন, রিজিয়া রহমান, ইমদাদুল হক মিলন, অসীম সাহা, আনোয়ারা সৈয়দ হক, মইনুল আহসান সাবের, হরিশংকর জলদাস।

Reneta

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এ পদক প্রদান করবে ২০ ফেব্রুয়ারি বিকেল ৪ টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে উপস্থিত থেকে পদক প্রাপ্তদের হাতে বিশেষ এই সম্মাননা তুলে দেবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একুশে পদকলিড বিনোদনসুবীর নন্দী
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT