চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একুশে পদক পেলেন সুবর্ণা, তারকাদের উচ্ছ্বাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫২ অপরাহ্ন ০৭, ফেব্রুয়ারি ২০১৯
বিনোদন
A A

তিন দশকেরও বেশি সময় ধরে শিল্পকলায় অবদান রাখার জন্য এবার একুশে পদক দেওয়া হচ্ছে সুবর্ণা মুস্তাফাকে। গুণী এই অভিনেত্রীর একুশে পদক প্রাপ্তিতে সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করছেন তারকারা।

অভিনেতা আনিসুর রহমান মিলন লিখেছেন, প্রাউড অব ইউ আমাদের সুবর্ণা মুস্তাফা। অনেক শুভেচ্ছা আপনার এই স্বীকৃতিতে। একুশে পদক এর জন্য অভিনন্দন।

অভিনেত্রী তানভিন সুইটি লিখেছেন, অভিনন্দন সুবর্ণা আপা। আপনার অভিনয় দেখতাম আর মুগ্ধ হতাম, তখন মনে হতো আপনার মতো যদি অভিনয় করতে পারতাম…কী দুর্দান্ত অভিনয়। এই মুহূর্তে মনে পড়ছে ‘আবার এলো যে সন্ধ্যা’ গানটির সাথে আপনার পারফরমেন্স পুরা মাথা নষ্ট… বাবার কলম কোথায়, কোথাও কেউ নেই, আজ রবিবার, অয়োময় আরো অনেক বিখ্যাত নাটক দর্শকের মনে গেঁথে আছে। আপনার জন্য অনেক ভালোবাসা রইলো। আপনার একুশে পদক প্রাপ্তিতে আমি আনন্দিত ও গর্বিত।

জাকিয়া বারী মম লিখেছেন, আমি সবসময়েই বলি আপনি আমাদের লিজেন্ড। আপনি আবারও আমাদের গর্বিত করলেন। অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা।

সুমাইয়া শিমু লিখেছেন, অনেক ভালবাসা আর অভিনন্দন সুবর্ণা আপা। আপনার একুশে পদক প্রাপ্তিতে আমরা গর্বিত।

Reneta

তারিন লিখেছেন, যাদের অভিনয় দেখে আমার বেড়ে ওঠা, যার স্নেহ, ভালোবাসা, শাসন, উৎসাহ, পথ নির্দেশনা, ছায়া পেয়ে এই ইন্ডাস্ট্রিতে এতো গুলো বছর কাজ করেছি, যার কাছ থেকে প্রতি মুহূর্তে শুধু শেখার আছে, জানার আছে, যিনি নিজেই একটি ইন্সটিটিউট, যিনি এদেশের গর্ব, আমাদের গর্ব.. যোগ্য এই মানুষটির একুশে পদক প্রাপ্তিতে সত্যি আনন্দিত.. অভিনন্দন সুবর্ণা আপা.. তোমার এই প্রাপ্তি, আমাদের প্রাপ্তি.. অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা তোমার জন্য।

আশনা হাবিব ভাবনা লিখেছেন, অনেক ভালোবাসা আপনার জন্য আপু! আপনার একুশে পদক প্রাপ্তিতে আমি, আমরা প্রাউড। অভিনন্দন।

অভিনন্দন জানিয়েছেন অপি করিম। তিনি লিখেছেন, অফুরান ভালোবাসা তোমার জন্য আপু! তোমার একুশে পদক প্রাপ্তিতে আমি, আমরা যার পর নাই আনন্দিত! অভিনন্দন।

বন্যা মির্জা লিখেছেন, ডিয়ার সুবর্ণা মুস্তাফা। আমরা আপনাকে ভালোবাসি, আপনি জানেন। শ্রদ্ধা করি, সেটাও জানেন। কিন্তু আজ আপনি আমাদের গর্বিত করেছেন। আর একারণেই আপনি আমাদের নিঃস্বার্থ ভালোবাসা পাওয়ার যোগ্য।

সাজু খাদেম লিখেছেন, ষড়ৈশ্বর্য লাকী ইনাম ও প্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা’র একুশে পদক প্রাপ্তিতে অভিনন্দন।

বিজরি বরকতুল্লাহ লিখেছেন, অনন্ত অভিনন্দন সুবর্ণা আপা। আপনার একুশে পদক প্রাপ্তিতে আমরা আনন্দিত ও গর্বিত। ভালবাসা অফুরান ।

বুধবার (৬ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. ফয়জুর রহমান ফারুকীর স্বাক্ষরে এবছর একুশে পদক প্রাপ্ত ২১ জনের নামের তালিকা প্রকাশ করা হয়। শিল্পকলায় অবদান রাখার জন্য সুবর্ণা মুস্তাফা ছাড়াও এবার একুশে পদক পেয়েছেন সুবীর নন্দী (সংগীত), লাকী ইনাম( অভিনয়), লিয়াকত আলী লাকী(অভিনয়), খায়রুল আলম শাকিল (সংগীত), সাইদা খানম (আলোকচিত্র), জামাল উদ্দিন আহমেদ (চারুকলা) এবং সংগীতে বিশেষ অবদান রাখার জন্য মরণোত্তর একুশে পদক পেতে যাচ্ছেন পপগুরু আজম খান।

এছাড়া ভাষা আন্দোলনে অবদানের জন্য একুশে পদক পেতে যাচ্ছে অধ্যাপক হালিমা খাতুন চৌধুরী (মরণোত্তর), অ্যাডভোকেট গোলাম কিবরিয়া টিপু, অধ্যাপক মনোয়ারা ইসলাম। মুক্তিযুদ্ধে ক্ষিতিন্দ্র চন্দ বৈশ্য।

গবেষণায় একুশে পদক পাচ্ছে ডক্টর বিশ্বজিৎ ঘোষ, ড. মাহবুবুল হক, শিক্ষায় ডক্টর প্রবণ কুমার বড়ুয়া।

ভাষা ও সাহিত্যে যাদের একুশে পদক দেওয়া হচ্ছে তারা হলেন, রিজিয়া রহমান, ইমদাদুল হক মিলন, অসীম সাহা, আনোয়ারা সৈয়দ হক, মইনুল আহসান সাবের, হরিশংকর জলদাস।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এ পদক প্রদান করবে ২০ ফেব্রুয়ারি বিকেল ৪ টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে উপস্থিত থেকে পদক প্রাপ্তদের হাতে বিশেষ এই সম্মাননা তুলে দেবেন।

Jui  Banner Campaign
ট্যাগ: একুশে পদকলিড বিনোদনসুবর্ণা মুস্তাফা
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় দায়িত্ব পেলেন যারা

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পরে সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

ভিনিসিয়াসের গোলে বেনফিকার মাঠে জয় রিয়ালের, জিতেছে পিএসজিও

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

হামজার আগমনে ফুটবলে জেগে ওঠা ‘প্রাণ সঞ্চার’ ধরে রাখতে চান আমিনুল

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

আমরা চাই সাকিব-মাশরাফী ফিরে আসুক: ক্রীড়া প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT