চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একাদশ বলে দিলেন নাজমুল হাসান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৫ অপরাহ্ন ০৭, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে শনিবার মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচে টাইগার একাদশ কেমন হবে শুক্রবারই জানিয়ে দিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় একাদশের নিয়ে ধারণা দেন বিসিবি সভাপতি।

প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে যে একাদশ নিয়ে খেলেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই উইনিং কম্বিনেশনই ধরে রাখা হয়েছিল। নিজেদের তিননম্বর ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষেও অপরিবর্তিত একাদশ থাকবে বলে জানান নাজমুল হাসান।

শক্তিমাত্রার বিচারে ইংল্যান্ড ম্যাচে বাংলাদেশ দলে কোনো পরিবর্তন আসবে? এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বললেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে আমার ধারণা পরিবর্তন করবে না। কারণ, একটা ম্যাচ হেরেই যদি পরিবর্তন করে, তাহলে সেটায় দলের মধ্যে ভুল বার্তা চলে যায়।’

‘আমাদের সামনে এখন দুটো বিকল্প আছে। আমাদের যেহেতু বোলিংয়ে দুর্বলতা আছে, বিশেষ করে পেস বোলিংয়ে। বিশ্বকাপে পেস বোলিংয়েই সবাই ইফেক্টিভ হচ্ছে। আমাদের যেহেতু দুর্বলতা আছে, সেটা কাভার করার জন্য আমরা দুটো কাজ করতে পারি। এক- স্পিনটাকে আমরা আরও বাড়াতে পারি। দ্বিতীয়, একজন বাড়তি ব্যাটসম্যান নিয়ে খেলতে পারি। অথবা আরেকজন অলরাউন্ডার, যে আবার স্পিন বল করতে পারে। এগুলো নিয়ে আলাপ করতে হবে। অনেকগুলো খেলা তো, তাই অনেক কিছুই সামনে আসবে।’ বিশ্বকাপে টাইগারদের প্রথম দুই ম্যাচে দেখে দেশে ফিরে এমনই বললেন নাজমুল হাসান।

বিসিবি সভাপতি কথা বললেন বাংলাদেশ দলের আসন্ন শ্রীলঙ্কা সফর নিয়েও। জানালেন, সেখানে দল পাঠানোর আগে নিরাপত্তা কর্মকর্তাদের পাঠানো হবে এবং তাদের প্রতিবেদনের ভিত্তিতেই দল পাঠানো হবে কি হবে না সেই সিদ্ধান্ত নেবে বোর্ড।

প্রথম দুই ম্যাচে খেলা বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মাশরাফী বিন মোর্ত্তজা ও মোস্তাফিজুর রহমান।

Jui  Banner Campaign
ট্যাগ: নাজমুল হাসানবাংলাদেশ-ইংল্যান্ডবিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

দেড় শতাধিক আসনে বিজয়ী হয়ে বিএনপির সরকার গঠন নিশ্চিত

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

জামায়াত-এনসিপির যুদ্ধে সরোয়ার তুষারের হার, বিএনপি জয়ী

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

সিরাজগঞ্জ-২ আসনে জয়ী ইকবাল হাসান মাহমুদ টুকু

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে জয়ী মির্জা ফখরুল, কড়া বার্তা দিলেন কর্মীদের

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

রংপুরের দুর্গে জাতীয় পার্টির ভরাডুবি, জিএম কাদেরের শোচনীয় পরাজয়

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT