চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একাত্তর টিভি’র সিডি’র বিষয়ে আদেশ দেননি আদালত

ম. শাফিউল আল ইমরান ম. শাফিউল আল ইমরান
১২:০৫ অপরাহ্ণ ১৭, আগস্ট ২০১৫
অন্যান্য, আদালত
A A

দুই বিচারপতির কথোপকথন নিয়ে একাত্তর টিভিতে প্রচারিত সংবাদ ও টকশোর ভিডিও ফুটেজসহ লিখিত স্ক্রিপ্টের বিষয়ে আজ কোনো আদেশ দেননি আদালত। এ বিষয়ে শুনানির সময় অ্যাটর্নি জেনারেল আদেশের তারিখ জানতে চাইলে প্রধান বিচারপতি এস কে সিনহা ফুটেজ পরীক্ষা-নিরীক্ষার কথা বলেন।

সে সময় প্রধান বিচারপতি আরো বলেন, বিচার বিভাগের মতো প্রতিষ্ঠান না থাকলে রাষ্ট্র্রের আর কোনও প্রতিষ্ঠানই থাকবে না। আইনের শাসনের প্রতি কারো সম্মান না থাকলে তার সাথে সন্ত্রাসীদের পার্থক্য থাকে না বলে মন্তব্য করেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, বিচারাধীন বিষয় নিয়ে বিশ্বের কোথাও সমালোচনা করা হয় না, অ্যামেরিকান প্রেস ফ্রিডমেও এই সুযোগ নেই।

Banglabid

একাত্তর টিভির শুনানির বিষয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, একাত্তর টিভির সিডিটা দেখার সুযোগ হয়নি। সিডি দেখা হলে আদালত আদেশ দিবেন।

তিনি আরো বলেন, কোনো মামলার রায় না হওয়া পর্যন্ত সে বিষয় নিয়ে সমালোচনা করা যাবে না। তবে রায় প্রকাশের পর গঠনমুলক সমালোচনা করা যাবে।

মাহবুবে আলম দেশের বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্ববান জানিয়ে বলেন, যুক্তিযুক্ত কথা বলতে হবে; আর যদি তা না হয় তবে বিচার ব্যবস্থা ভেঙ্গে পড়বে।

Reneta

বর্তমান প্রেক্ষাপটে গণমাধ্যম ও বিচার ব্যবস্থা মুখোমুখি দাঁড়িয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না; তা কখনোই না। দেশে অনেক টিভি চ্যানেল আছে, অনেক পত্রিকা আছে। সবাই তো এমন করেনি তাহলে কিভাবে মিডিয়ার মুখোমুখি দাঁড়িয়ে?

একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু সাংবাদিক বলেন, এখানে আমরা কারো পক্ষে না; মিডিয়ার ক্ষেত্রে একটা দিক নির্দেশনা দেওয়া উচিত; আমরা কি লিখবো কি লিখবো না।

গত ১৬ আগস্ট (রোববার) সংবাদ ও টকশোর ভিডিও ফুটেজসহ লিখিত স্ক্রিপ্ট আপিল বিভাগে জমা দেয় চ্যানেলটি। বিচার বিভাগ নিয়ে দৈনিক জনকন্ঠে একটি উপসম্পাদকীয় প্রকাশিত হওয়ার পর এর ব্যাখ্যা চেয়ে ২৯ জুলাই সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ এবং উপ-সম্পাদকীয়টির লেখক ও নির্বাহী সম্পাদক স্বদেশ রায়ের বিরুদ্ধে আদালত আবমাননার রুল জারি করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

রুল শুনানির শেষ দিনে ১০ আগস্ট দুই বিচারপতির কথোপকথন নিয়ে প্রতিবেদন ও টকশো প্রচার করে একাত্তর টেলিভিশন। পরদিন আপিল বিভাগ ওই বিষয়ের সিডিসহ সংশ্লিষ্ট নথি ১৬ আগস্ট জমা দিতে টেলিভিশন কর্তৃপক্ষকে নিজ থেকে নির্দেশ দেন প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে ৪ বিচারপতির বেঞ্চ।

নির্দেশ অনুযায়ী বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর বেঞ্চের কাছে নথি জমা দেন এটর্নি জেনারেল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আতিকুল্লাহ খান মাসুদজনকন্ঠস্বদেশ রায়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারত বাধা কাটিয়ে শিরোপা জয়ে প্রত্যয়ী বাংলাদেশ

পরবর্তী

প্রবীরের অভিযোগকে ‘পাগলামি’ বললেন খন্দকার মোশাররফ

পরবর্তী

প্রবীরের অভিযোগকে ‘পাগলামি’ বললেন খন্দকার মোশাররফ

‘রক্ত দিন না হয় বাসায় যান’

সর্বশেষ

তেজগাঁও থানায় স্বরাষ্ট্রমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, কয়েক ঘন্টা পর ওসি প্রত্যাহার

আগস্ট ২৩, ২০২৬

দেড় দশকে আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থায় ধুঁকছে বাংলাদেশ

আগস্ট ২৩, ২০২৬

রংপুরে ডাকাতির পর একই পরিবারের ৪ জনকে হ/ত্যা, এলাকাজুড়ে আ/তঙ্ক

আগস্ট ২৩, ২০২৬
Indian Foreign Minister

বাংলাদেশ–ভারত সম্পর্কের বিষয়ে যা জানাল ভারত

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফুরকে ট্রাইব্যুনালে হাজির

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT