চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একাই চার চরিত্রে আসাদুজ্জামান নূর!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৭ অপরাহ্ন ২২, মার্চ ২০২২
বিনোদন
A A

বিটিভিতে প্রচারিত হচ্ছে শিশুতোষ গোয়েন্দা ধারাবাহিক নাটক ‘বিন্দু বিন্দু গোয়েন্দাগিরি’। এই ধারাবাহিকের ‘আগুনপাখির বাসা’ গল্পে একাই চারটি চরিত্রে অভিনয় করেছেন নন্দিত অভিনেতা আসাদুজ্জামান নূর।

একইসঙ্গে সুইপার সুখলাল, মালি জগলুল, দারোয়ান শাহনূর ও মুক্তিযোদ্ধা নাসির আহমেদের চরিত্রে রূপদান করেছেন তিনি। বিটিভিতে ধারাবাহিকটি প্রচারিত হচ্ছে প্রতি শনিবার সকাল ১০ টা ৩০ মিনিটে।

এই ধারাবাহিকের ২৩তম পর্ব থেকে ২৬তম পর্বে দেখা যাবে আসাদুজ্জামান নূরকে। ‘আগুনপাখির বাসা’ গল্পটির প্রচার শুরু হবে আগামী ২৬ মার্চ থেকে।

এই গল্পের রচয়িতা স্বপন নাথ। প্রযোজনায় আছেন মো. এরশাদ হোসেন। নাটকের গল্পে দেখা যাবে, শিশু গোয়েন্দা মিতু ও টিটু বন্ধুদের মাধ্যমে জানতে পারে ‘আগুনপাখির বাসা’ নামের মহল্লার পুরনো বাড়িটিতে নাসির আহমেদ নামে একজন নতুন ব্যক্তি এসেছেন। কিন্তু তাকে কখনো দেখা যায় না। সে বাড়িতে আরো তিনজন কাজের লোক-সুখলাল, জগলুল ও শাহনূরকে দেখা যায়। মিতু-টিটুরা খেয়াল করে এই চারজরকে কখনো একসঙ্গে দেখা যায় না। প্র্রত্যেকেই আলাদা আলাদা থাকে। প্রত্যেকের আচরণই কেমন যেন রহস্যময়। তবে চৌকষ ক্ষুদে গোয়েন্দা দল একসময় ঠিক ঠিক ভেদ করে ফেলে এই রহস্য। বেরিয়ে আসে মুক্তিযুদ্ধের বীরত্বময় কিছু করুণ কাহিনী।

আসাদুজ্জামান নূর ছাড়াও অভিনয় করেছে শিশুশিল্পী নদী, তূর্য, আনভিতা, নীল। আরো আছেন ফারজানা ছবি ও কবির আহমেদ।

Jui  Banner Campaign
ট্যাগ: আসাদুজ্জামান নূরতূর্যনদীনাটকবিটিভিলিড বিনোদনশিশুশিল্পীসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT