চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একসঙ্গে দলত্যাগ করলেন প্রাঙ্গণেমোর-এর ২৭ নাট্যকর্মী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৯ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০২০
বিনোদন
A A

দেশের প্রথম সারির নাট্যদল প্রাঙ্গণেমোর থেকে একইসঙ্গে অর্ধেকেরও বেশি নাট্যকর্মী দলত্যাগ করলেন। প্রতিষ্ঠাকালীন সদস্যসহ মোট ২৭ জন নাট্যকর্মী প্রাঙ্গণেমোর দলপ্রধান বরাবর শনিবার (১২ ডিসেম্বর) দলত্যাগের চিঠি দিয়েছেন।

দলত্যাগ প্রসঙ্গে দলের স্থায়ী সদস্য মাইনুল তাওহীদ বলেন, দীর্ঘদিনের ক্রমাগত অনিয়ম আর ভাবনাগত অমিলের কারণে শেষ পর্যন্ত আর এই দলে থাকা সম্ভব হলো না। যেমন-আমি নিজে দলের অর্থের দায়িত্বে থাকলেও আমাকে পাশ কাটিয়ে অর্থের সমস্ত হিসাব দলপ্রধান অনন্ত হিরা নিজে কুক্ষিগত করে রেখেছিলেন।

দলের আরেক স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম বলেন, দলটি আসলে পারিবারিক থিয়েটার হয়ে উঠেছিল, এখানে সাধারণ সদস্যদের কোনো সম্মান ও মূল্য ছিল না, তাদের মতামতের কোনো গুরুত্ব ছিল না।

দলত্যাগ প্রসঙ্গে স্থায়ী সদস্য সরোয়ার সৈকত বলেন, একসঙ্গে ২৭ জন সদস্যের দলত্যাগই প্রমাণ করে দলটির অবক্ষয় কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছিল। এটা আসলে সাধারণ সদস্যদের দীর্ঘদিনের পুঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। দলের ভেতরে যে অন্যায় আর অনিয়মের পাহাড় তৈরি হয়েছে সেই দায়ভার আসলে সাধারণ সদস্যরা টানতে চায় না।

নিজেদের শ্রম, মেধা আর ঘামে একদিন যে প্রাণের দল তৈরি করেছিল আজ সেই প্রিয় দল থেকে বেরিয়ে গেলেন মাইনুল তাওহীদ, জাহিদুল ইসলাম, সরোয়ার সৈকত, ইউসুফ পলাশ, তৌফিক আজীম রবিন, রবি খান, মীর সালাউদ্দিন বাবু, আবু হায়াত মাহমুদ জসিম, সাইম সিদ্দিকী অপু, রিগ্যান সোহাগ রত্ন, শুভেচ্ছা রহমান, প্রবন বন্ধু নাথ তুহিন, সীমান্ত আমীন, জয়নাল আবেদীন মনির, আমিরুল মামুন, অনিন্দ্র কিশোর, ডালিম মিলাদ, তৌহিদ বিপ্লব, সাইদুর রহমান নয়ন, আহমেদ সুজন, লিটু রায়, রুহুল আমীন রাজা, মো. রাকিব হাসান খান রওনক,মাহমুদুল হাসান, আব্দুল হাই, এম এম আর মিঠুন, ঊর্মিল মজুমদারসহ সর্বমোট ২৭ জন নাট্যকর্মী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাট্যকর্মীপ্রাঙ্গণেমোরলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কেন বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিত, ব্যাখ্যা দিল যুক্তরাষ্ট্র

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যা পরিস্থিতির অবনতি, পাঁচ জেলায় ভূমিধসের বিশেষ সতর্কতা

জুলাই ১১, ২০২৬

শরিফুল-তানজিদে জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ

জুলাই ১১, ২০২৬

‘বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করছেন প্রধানমন্ত্রী, দিচ্ছেন নির্দেশনা’

জুলাই ১১, ২০২৬

আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণঅভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT