বলিউডের বিগ-বি অমিতাভ বচ্চন ও তার স্ত্রী জয়া বচ্চন একসঙ্গে থাকেন না দীর্ঘদিন। সাক্ষাত্কার এমন বিস্ফোরক কথা বলেছেন অমিতাভ বচ্চনের একসময়ের ঘনিষ্ঠ বন্ধু এবং সমাজবাদী পার্টির নেতা অমর সিং।
গণমাধ্যমে দেওয়া সাক্ষাতকারে অমর সিং বলেন, দীর্ঘদিন একসঙ্গে থাকেন না অমিতাভ-জয়া। একজন থাকেন প্রতীক্ষায়, অপরজন থাকেন জনক নামের অন্য একটি বাংলোয়।
তিনি দাবি করেন, ওদের বিয়েটা অনেক বছর আগেই শেষ হয়ে গেছে। তার সঙ্গে অমিতাভের যখন দেখা হয়, তার অনেক আগে থেকেই বিগ বি-জয়া আলাদা থাকতেন।
তবে অমর সিং-এর এমন সাক্ষাতকারের পর অমিতাভ ও জয়ার কাছ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
একসময়ের পরম বন্ধু অমিতাভ ও অমর অবশ্য একে অপরের মুখ পর্যন্ত দেখেন না। সমাজবাদী পার্টির সঙ্গে বিগ বি এবং জয়ার দূরত্ব বাড়ার অন্যতম কারণ এই অমর সিং বলেও মনে করেন অনেকেই।








