চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একশ পেরিয়ে বাংলাদেশের লিড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৯ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেট হাতে রেখে একশ রানের লিড পেরিয়ে গেছে বাংলাদেশ। তৃতীয় দিনে চা-বিরতি পর্যন্ত দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ২ উইকেটে ১১১ রান। লিড ১০৪ রানের। প্রথম ইনিংসে কিউইদের চেয়ে ৭ রানে পিছিয়ে ছিল বাংলাদেশ।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৪৮*) ও মুমিনুল হক (৩৮*) আছেন ফিফটির পথে। শতরানের পথে হাঁটছে তৃতীয় উইকেট জুটি।

প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ভালো শুরু পেয়েছে বাংলাদেশ। সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টের তৃতীয় দিনে লাঞ্চ বিরতি পর্যন্ত নির্বিঘ্নেই পার করেছেন মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান।

প্রথম ইনিংসে ৭ রানের লিড পেয়েছিল নিউজিল্যান্ড। বাংলাদেশের করা ৩১০ রানের জবাবে ৩১৭-তে থামে কিউই দলটি।

তৃতীয় দিন সকালে শেষ ২ উইকেটে ১৭.৫ ওভার ব্যাটিং করে ৫১ রান তোলে নিউজিল্যান্ড, পায় সিঙ্গেল ডিজিটের লিড। দারুণভাবে প্রথম ঘণ্টা কাটিয়ে দেয়ার পর মুমিনুল হকের এক ওভারে ২ উইকেট হারায় তারা।

আগেরদিন ৪ উইকেট দখল করা তাইজুল পঞ্চম শিকারের দেখা পাননি। তৃতীয় দিনের দুটি উইকেটই শিকার করেন মুমিনুল। ২৩ করা জেমিসনকে এলবিডব্লিউ করেন বাঁহাতি পার্টটাইম স্পিনার। পরে কিউই অধিনায়ক সাউদিকে বোল্ড করে গুঁড়িয়ে দেন নিউজিল্যান্ডকে।

Reneta

বড় সংগ্রহের আশা জাগিয়ে বাংলাদেশের প্রথম ইনিংস থেমে গিয়েছিল তিনশ পেরিয়ে। নিউজিল্যান্ডের ক্ষেত্রেও হয়েছে এমনটা। কেন উইলিয়ামসনের সেঞ্চুরির পরও খুব বেশি দূর যেতে পারেনি কিউই দলটিও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-নিউজিল্যান্ডবাংলাদেশের লিডমুমিনুলমুমিনুল-শান্তলিড স্পোর্টসল্যাথামশান্তসাউদিসিলেট টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT