চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘একলা চলো’ নীতির কারণে করোনা মোকাবেলায় সরকার ব্যর্থ: ফখরুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৫ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০২০
- সেমি লিড, রাজনীতি
A A

‘একলা চলো‘ নীতির কারণে বৈশ্বিক মহামারী করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।

শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে ঈদ উপহার বিতরণ কার্যক্রমের সূচনা অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন অভিযোগ করেন।

বিএনপি মহাসচিব বলেন, আজকে করোনাভাইরাস অদৃশ্য শত্রু। যার কোনো ওষুধ বা ভ্যাকসিন আবিষ্কার হয়নি। বিশ্বের সমস্ত বিজ্ঞানী ও গবেষণা কাজে আসছে না। সবার অহংকার পানির সাথে মিশে গেছে। দেশের সরকার এই মহামারী মোকাবিলায় ঐক্যবদ্ধ চেষ্টা চালায়নি। আমরা অনেক অনুরোধ করার পরও তারা শোনেনি। একলা চলো নীতির কারণে তারা আজ দেশের করোনা পরিস্থিতি মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে।

Banglabid

তবে মির্জা ফখরুলের বিশ্বাস, তবুও করোনার বিরুদ্ধে সারাবিশ্বের মানুষ জিতবে। মানুষের কল্যাণ হবে।

এই অনুষ্ঠানে  সাংবাদিকদের জন্য প্রণোদনার দাবিও জানিয়েছেন মির্জা ফখরুল।

ঈদ উপহার প্রদানের সূচনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির  জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

Reneta

অনুষ্ঠানে দেশে বিভিন্ন সময়ে গুম-খুনের শিকার বেশকিছু পরিবারের সদস্য ও ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসবিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনার উপসর্গ নিয়ে আইসিইউতে তরুণ মিডফিল্ডার

পরবর্তী

স্বল্প পরিসরে আদালত পরিচালনার সিদ্ধান্ত স্থগিত

পরবর্তী

স্বল্প পরিসরে আদালত পরিচালনার সিদ্ধান্ত স্থগিত

ঘরে খাবার নেই, পরিবার নিয়ে উপোষ থাকছেন শিল্পী আকবর

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১ অক্টোবরের পর বাংলাদেশে প্রকাশিত বই ভারতে বিক্রি হবে না

আগস্ট ২০, ২০২৬

ডেঙ্গুর ঝুঁকিতে যে পাঁচ জেলা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রান্নার হলুদ কি সত্যিই ওষুধ? গবেষণায় মিলছে মিশ্র ফল

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

২০৩০ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে বছরে ৭ লাখ টন গম কিনবে বাংলাদেশ

আগস্ট ২০, ২০২৬

ঋণ ও আর্থিক সংকটে পড়লে পড়ুন এই দোয়া

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT