ফেনীর ফুলগাজী উপজেলার চেয়ারম্যান একরাম হত্যা মামলার প্রধান আসামি বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরীকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ রোববার এই আদেশ দেন।
আদালতে মিনার চৌধুরীর পক্ষে শুনানি করেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
২০১৪ সালের ২০ মে ফেনীর একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হককে গুলি করে ও পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
ওই ঘটনায় নিহত একরামুল হকের বড় ভাই বিএনপি নেতা মাহতাব উদ্দিন মিনারকে প্রধান আসামি করে অজ্ঞাতপরিচয় ৩৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মিনার চৌধুরী বর্তমানে কারাগারে আছেন।







