চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একমাস আগেও মানবপাচারের ব্যাপারে সক্রিয় ছিলো না পুলিশ

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
১১:০০ অপরাহ্ণ ০৩, জুন ২০১৫
বাংলাদেশ
A A

চট্টগ্রামের দক্ষিণ জনপদ বাঁশখালীতে দু’বছর ধরে মানব পাচারকারী দালাল ও এজেন্টরা সক্রিয় থাকলেও এসব বিষয়ে জানা ছিলো না পুলিশের। স্থানীয় জনপ্রতিনিধিরা মানব পাচারে জড়িয়ে পড়লেও প্রশাসনের টনক নড়ে মাত্র এক মাস আগে। তবে পুলিশ বলছে, মানবপাচাকারীদের কোনো প্রকার ছাড় দেয়া হবে না।

চট্টগ্রামের বাঁশখালীর উপকূলীয় অঞ্চলের মানুষের কাছে বিদেশ মানে দীর্ঘদিন ধরে পরিচিত ছিলো বৈধ পথের সৌদি আরব, দুবাই, ওমান, মাস্কট। দুই বছর আগে মানব পাচার দালাল ও তাদের এজেন্টরা টেকনাফ, বার্মা, থাইল্যান্ড হয়ে মালয়েশিয়া যাওয়ার ভয়ংকর সাগরপথের সন্ধান দেয় এ অঞ্চলের মানুষদের। কম টাকায় জীবন ও জীবিকা ফেরানোর এমন সুযোগ হাতছাড়া করতে চাননি অনেকেই। অথচ স্থানীয় পুলিশ প্রশাসন সক্রিয় হয় বিষয়টি নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা শুরু হওয়ার পর। ৩৪ জনের তালিকা ধরে অভিযান চালিয়ে এ পর্যন্ত ৩ জনকে আটক করেছে পুলিশ।

বাঁশখালী ভারপ্রাপ্ত পুলিশ কর্মকতা পঙ্কজ নাথ বলেন, ইতিমধ্যে পাচারকৃত ও স্থানীয়দের কাছ থেকে তথ্য নিয়ে ৩৪ জন দালালের তালিকা করা হয়েছে। এবং তাদের উপর নজরদারি করছে পুলিশ।

যাতে কোনো পাচারকারী বাঁশখালী রুট ব্যবহার করতে না পারে। এছাড়া এলাকায় যারা দীর্ঘদিন ধরে বিদেশ গিয়ে নিখোঁজ রয়েছে তাদের ব্যাপারেও খোঁজ-খবর নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয় জনপ্রশাসন সংসদ সদস্যসহ মানবপাচার প্রতিরোধে প্রথম সভা করেছে ১৩ মে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আহমেদ জানান, সন্দেহভাজন মানবপাচারের সঙ্গে জড়িত অনেকে গ্রেপ্তার হয়েছে। জিরোটলারেন্স হিসেবে মানবপাচার রোধে কাজ করছে স্থানীয় প্রশাসন।

মানবপাচারে স্থানীয় সংসদ সদস্যের দিকে তীর থাকলেও বাঁশখালি সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান দাবি করেন, দলের কেউ মানবপাচারের সঙ্গে জড়িত নন। আইনশৃঙ্খলা বাহিনীদের স্পষ্ট করে বলে দেয়া হয়েছে, মানবাপাচারে সঙ্গে যারা জড়িত সে আওয়ামী লীগ হোক বা অন্য দলে হোক কারো কোনো ছাড় নেই।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মানবপাচার
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT