চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘একমাত্র ভালো ফলই পারে আমাদের পথে নিয়ে আসতে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৮ অপরাহ্ন ৩০, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

সাকিব আল হাসান নিষিদ্ধ হওয়া বাংলাদেশ ক্রিকেটের জন্য প্রবল ধাক্কা। হতাশার প্রসঙ্গটি চব্বিশ ঘণ্টা পেরিয়ে এখনও টক অব দ্য কান্ট্রি! নানা নেতিবাচক আলোচনা সর্বত্র। সাকিবের দীর্ঘদিনের সতীর্থ মুশফিকুর রহিম মনে করছেন, ভারত সফরে ভালো ফলাফলই পারে পরিস্থিতি স্বাভাবিক করতে।

নিষেধাজ্ঞার কারণে ভারত সফরে যেতে পারছেন না সাকিব। নিয়মিত অধিনায়ক, সেরা ক্রিকেটারকে ছাড়াই বুধবার বিকাল ৩টায় দিল্লির পথে রওনা হয়েছে টাইগারদের টি-টুয়েন্টি দল। অলরাউন্ডার সাকিব না থাকায় চ্যালেঞ্জ বেড়ে গেছে অন্যদের। দেশের ক্রিকেটকে স্বাভাবিক করতে সেই কঠিন চ্যালেঞ্জকে অনুপ্রেরণা হিসেবে নিচ্ছে দল।

বিমানে ওঠার আগে মুশফিক বলে গেলেন, ‘ক্রিকেট খেলায় কেউ গ্যারান্টি দিতে পারবে না। একমাত্র ভালো ফলাফলই আমাদের ভালো পথে নিয়ে আসতে পারে। এই ফোকাসটা সবার ভেতরে আছে। চ্যালেঞ্জটা নেয়ার জন্য আমরা তৈরি।’

‘সাকিবের বিকল্প কেউ হতে পারে না। সাকিবকে অবশ্যই মিস করব। কারণ আমাদের নাম্বার ওয়ান খেলোয়াড়। তাকে ছাড়া খেলাটা আসলে অনেক কঠিন। তার জায়গায় যারা আসছে তাদের জন্য ভালো সুযোগ। হয়তবা সাকিব যদি ইনজুরি পড়ত, যে কারোরই ইনজুরি হতে পারে, একবছর বাইরে থাকতে পারে, আমরা ওভাবেই ধরে নিচ্ছি।’

ভারতের বিপক্ষে ৩ নভেম্বর দিল্লিতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিটি। এমনিতেই শক্তিশালী প্রতিপক্ষ তার উপর আবার তাদেরই হোম কন্ডিশনে খেলা। সাকিব না থাকায় চ্যালেঞ্জ বেড়েছে আরও। সেটিই আবার ভালো করার অনুপ্রেরণা মুশফিকের কাছে।

‘এক নাম্বার টিমের সঙ্গে খেলবেন, অবশ্যই চ্যালেঞ্জ থাকবে। আর চ্যালেঞ্জ যখন থাকবে তখনই ভালো করার প্রেরণা আরও বেশি থাকবে। সবার কাছে দোয়া চাচ্ছি। শুধু আমার জন্য না, সাকিবের জন্য দোয়া চাচ্ছি। ও যেন আবার মানসিকভাবে শক্ত হয়ে ফিরে আসে। সবাই যেন তার পাশে থাকে।’

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ -ভারত সিরিজমুশফিকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT