চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একমঞ্চে বাপ্পী-মাহি-সিয়াম-মেহজাবীন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৮ অপরাহ্ণ ২৩, জুলাই ২০১৯
বিনোদন
A A

আসছে শুক্রবার একই মঞ্চে পারফর্ম করবেন দেশের জনপ্রিয় চার তারকা মুখ। হ্যাঁ, একই মঞ্চে পারফর্ম করতে দেখা যাবে চিত্রনায়ক বাপ্পী, চিত্রনায়িকা মাহিয়া মাহি, সিয়াম আহমেদ ও মেহজাবীন চৌধুরীকে।

শুক্রবার (২৬ জুলাই) দেশে প্রথমবারের মতো রোবট নিয়ে ভিন্নমাত্রার টিভি রিয়েলিটি শো ‘জিপিএইচ ইস্পাত এসো রোবট বানাই’-এর গ্র‍্যান্ড ফিনালে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের গুণী ও তারকা ব্যক্তিত্বরা। আর এই আসরেই পারফর্ম করবেন দেশের চার তারকা।

‘জিপিএইচ ইস্পাত এসো রোবট বানাই’-এর গ্র্যান্ড ফিনালের মঞ্চ ক্ষুদে উদ্ভাবকদের দখলে থাকলেও এদিন তাদের প্রতিযোগিতার ফাঁকে ফাঁকে দেখা যাবে তারকাদের উপস্থিতিও। অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তুলতে প্রতিযোগিদের সাথে বিভিন্ন সময় যুক্ত হবেন রিয়াজ, ফেরদৌস ও পূর্ণিমার মতো অভিনেতারা।

Banglabid

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ অনেকেই।

‘জিপিএইচ ইস্পাত এসো রোবট বানাই’-এর গ্র্যান্ড ফিনালের মঞ্চে পারফর্ম নিয়ে চিত্রনায়ক বাপ্পী জানান, মাহি ও তার অভিনীত ছবির জনপ্রিয় কিছু গান রয়েছে। ওইসব গানেই তারা পারফর্ম করবেন। গানের কোরিওগ্রাফিতে থাকছে ঈগলস ডান্স কোম্পানি।

সারাদেশ থেকে অডিশনের মাধ্যমে ৩০টি দল নিয়ে মার্চে শুরু হয়েছিল  ‘জিপিএইচ ইস্পাত এসো রোবট বানাই’-এর প্রতিযোগিতা। গ্র্যান্ড ফিনালেতে থাকছে চারটি দল, সেখান থেকেই বিচারকের রায়ে নির্বাচিত হবে চ্যাম্পিয়ন দল। তাহের শিপনের পরিচালনায় শো-গুলোর উপস্থাপনায় ছিলেন ইঞ্জিনিয়র নাভেদ মাহমুদ। কিন্তু গ্র্যান্ড ফিনালের মঞ্চে উপস্থাপনায় দেখা যাবে মারিয়া নূরকে।

Reneta

শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে  ‘জিপিএইচ ইস্পাত এসো রোবট বানাই’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। এছাড়াও অনুষ্ঠান সরাসরি দেখা যাবে চ্যানেল আই অনলাইনের অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইজুনায়েদ আহমেদ পলকতাহের শিপনফরিদুর রেজা সাগরবাপ্পীমারিয়া নূরমাহিয়া মাহিরোবট বানাইলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্যাট হাতে মাঠে প্রধান বিচারপতি

পরবর্তী

কোন চাবিতে খুলবে এ তালা

পরবর্তী

কোন চাবিতে খুলবে এ তালা

চট্টগ্রামে উন্নয়নের বেহালদশা

সর্বশেষ

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিএনসিসি সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের ছেলে মারা গেছেন

আগস্ট ২৩, ২০২৬

ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, আবারও সরকারকে সাবেক ক্রিকেটারদের চিঠি

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT