চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একনেকে ৭ হাজার ৮৯০ কোটি টাকার ৭ প্রকল্প অনুমোদন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৭ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০১৭
বাংলাদেশ
A A

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় সাতটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে সাত হাজার ৮৯০ কোটি টাকা।

মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য সরকারি তহবিল থেকে তিন হাজার ৮৭৬ কোটি ৩২ লাখ টাকা যোগান দেওয়া হবে এবং বাকী চার হাজার ১৩ কোটি ৬৮ লাখ টাকা বৈদেশিক সহায়তা হিসেবে পাওয়া যাবে।

বৈঠকের পর সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রকল্পটি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

আ হ ম মুস্তফা কামাল বলেন,শাহজালাল ফার্টিলাইজার প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো, সিলেটের ফেঞ্চুগঞ্জে বিদ্যমান সার কারখানার নিকটবর্তী এলাকায় পরিবেশবান্ধব নতুন সার কারখানা স্থাপন।যাতে সুলভমূল্যে কৃষকদের নিকট সার সরবরাহ নিশ্চিত করা যায়।

তিনি আরও বলেন, সরকার এখন ইউরিয়া সারের আমদানি হ্রাস করে দেশে প্রয়োজনীয় সারের উৎপাদন করতে চায় । এ লক্ষ্যে আমরা সরকারিভাবে নতুন সার কারখানা স্থাপনের পাশাপাশি বেসরকারি পর্যায়েও সার উৎপাদন শুরু করবো।

ইতোমধ্যে সৌদি আরবের কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান এখানে এ খাতে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে বলেও তিনি জানান।

Reneta

শাহজালাল ফার্টিলাইজার প্রকল্পটি (এসএফপি) (২য় সংশোধনী) মোট খরচ হবে ৯৯৮ কোটি ৮ লাখ টাকা। এর পুরোটাই চীন সরকার এবং চীনের এক্সিম ব্যাংকের কাছ থেকে ঋণ পাওয়া যাবে। প্রকল্পটি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) জানুয়ারি ২০১২ হতে জুন ২০১৮ মেয়াদে বাস্তবায়ন করবে।

একনেকে অনুমোদন পাওয়া অন্য প্রকল্পসমূহ হলো, ৪৭৬ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে চট্টগ্রাম শহরে পরিত্যক্ত বাড়িতে সরকারি আবাসিক ফ্ল্যাট ও ডরমিটরি ভবন নির্মাণ প্রকল্প, ৩০৯ কোটি ৩৩ লাখ টাকায় দেশের বিভিন্ন জেলায় জেলা রেজিস্ট্রি ও সাব রেজিস্ট্রি অফিস ভবন নির্মাণ (২য় পর্যায়) প্রকল্প,এক হাজার ৩৫৩ কোটি টাকা ব্যয়ে ‘আইসিটির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন (দ্বিতীয় পর্যায়) প্রকল্প।

এছাড়া ১১৫ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রাম (৪র্থ পর্ব) প্রকল্প, ২১২ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম জেলার হাটহাজারী ও রাউজান উপজেলায় হালদা নদীর উভয় তীরের ভাঙন থেকে বিভিন্ন এলাকা রক্ষাকল্পে তীর সংরক্ষণ কাজ প্রকল্প এবং ৪৩৮ কোটি ৯৪ লাখ টাকার গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (রাজশাহী জোন) প্রকল্প।

বৈঠকে মন্ত্রিপরিষদের সদস্যগণ, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং পরিকল্পনা কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসনিা
শেয়ারTweetPin

সর্বশেষ

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

জুলাই ২৪, ২০২৬

বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের অটোনমিক নিউরোপ্যাথি, এটা কী রোগ?

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT