চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একদিন পিছিয়েছে সিটিং সার্ভিস বন্ধ কার্যক্রম

জাকিয়া আক্তারজাকিয়া আক্তার
১:৩০ অপরাহ্ণ ১৫, এপ্রিল ২০১৭
বাংলাদেশ
A A

একদিন পিছিয়ে রোববার থেকে কার্যকর হচ্ছে গণপরিবহনে সিটিং সার্ভিস বন্ধ কার্যক্রম। এ সিদ্ধান্ত কার্যকর করতে রাজধানীর পাঁচটি পয়েন্ট মনিটরিং করা হবে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খোন্দকার এনায়েত উল্যাহ।

তিনি বলেন, মনিটরিংয়ে সড়ক পরিবহন মালিক সমিতি কর্মকর্তারা, বিআরটিএ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবেন। তাছাড়াও শনিবার বিআরটিএ অফিসে বসে সিটিং সার্ভিস বন্ধের সবধরনের কর্মকৌশল গ্রহণ করা হবে।

বিষয়টি নিয়ে কয়েকটি গণমাধ্যম ভুল সংবাদ প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে মন্তব্য করে খোন্দকার এনায়েত উল্যাহ বলেন, পহেলা বৈশাখ থাকায় জনগণের কথা চিন্তা করে আগামীকাল রোববার থেকে সিটিং সার্ভিস বন্ধ কার্যকর করা হচ্ছে। সিটিংয়ের পরিবর্তে লোকাল সার্ভিসের ভাড়া বিআরটিএ চার্ট করা তালিকায় চলবে বলেও জানান তিনি।

গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের কৌশল বন্ধ করতে সিটিং সার্ভিস বন্ধ হচ্ছে। গত ৪ এপ্রিল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সার্ভিস বন্ধ ঘোষণা করেন ঢাকা পরিবহন মালিক সমিতি।

ওই দিন সমিতির পক্ষ থেকে বিআরটিএ নির্ধারিত চার্ট অনুসরণ করে ভাড়া আদায়ের কথা বলা হয় গণপরিবহনগুলোকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণপরিবহনসিটিং সার্ভিস
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT