চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একদিন আগেই দেশের যেসব এলাকায় ঈদ উদযাপন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৪ অপরাহ্ণ ১১, আগস্ট ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের বিভিন্ন এলাকায় ঈদ উদযাপিত হয়েছে। রোববার পবিত্র হজ্ব শেষে সৌদি আরবে ঈদ উল আজহা উদযাপিত হয়।

চাঁদপুর
চাঁদপুরের ৪০টি গ্রামে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল আজহা। জেলার হাজীগঞ্জের সাদ্রা দরবার শরীফে সকাল সাড়ে ৯ টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজে ইমামতি করেন সাদ্রা দরবার শরীফের পীর মাওলানা আরিফ চৌধুরী। এ সময় শত শত মুসল্লী ঈদের জামাতে অংশ নেন।

এরপর ক্রমান্বয়ে বিভিন্ন সময়ে জেলার বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব, কচুয়া ও শাহরাস্তিসহ ৫ উপজেলার প্রায় ৪০টি গ্রামে আজ আগাম ঈদ উদযাপিত হয়েছে। এসব এলাকায় ঈদের নামাজ শেষে দেশের শান্তি কামনায় দোয়া করা হয়।

বরিশাল
বরিশালে ঈদ উল আজহা পালন করেছেন জাঁহাগিরিয়া অনুসারীরা। নগরীর পূর্ব হরিণাফুলিয়া চৌধুরী বাড়ী শাহ্-মমতাজিয়া জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ইমামতি করেন হাফেজ মো. আবু জাফর। এছাড়াও নগরীর আরো তিনটি এলাকাসহ জেলার কয়েকটি উপজেলায় অগ্রীম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

মাদারীপুর
সৌদি আরবের সঙ্গে মিল রেখে মাদারীপুরের চারটি উপজেলার ৩০ গ্রামের প্রায় ৫০ হাজার সুরেশ্বরী মুরিদ রোববার ঈদ উল আজহা উদযাপন করেছে। জেলার বেশ কয়েকটি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হলেও প্রধান ও বড় জামাত অনুষ্ঠিত হয়েছে মাদারীপুর সদর উপজেলার তাল্লুক গ্রামের চরকালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে। সকাল ৯টায় এ জামাত পড়ান ইমাম আব্দুল হাশেম ফকির।

Reneta

দিনাজপুর
দিনাজপুরের সদর, চিরিরবন্দর, কাহারোল এবং বিরামপুর উপজেলার বেশ কিছু এলাকায় সৌদি আরবের সাথে মলি রেখে ঈদ উল আজহা উদযাপন করা হয়েছে। এসব পরিবারের মুসল্লিরা জেলার বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায় শেষে কেউ কেউ সাধ্যমত পশু কোরবানিও দিয়েছেন।

দিনাজপুর শহরের পার্টি সেন্টারে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। যেখানে ইমামতি করেন মাওলানা সাইফুল ইসলাম। শতাধিক মুসুল্লি এই ঈদ জামাতে অংশ নেয়। এছাড়াও দিনাজপুর কাহারোল উপজেলার জয়নন্দ ও গড়েয়া চিরিরবন্দর উপজেলার সাইতাড়া এবং বিরামপুর উপজেলায় দুইটি গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জেলায় প্রায় দেড় হাজার পরিবার সৌদি আরবের সাথে মিল রেখে পালন করেছে ঈদ উল আজহা।

চট্টগ্রাম
চট্টগ্রামের সাতকানিয়ার মির্জারখীল দরবার শরীফের অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতি বছরের মতো এবারও একদিন আগে পশু কোরবানি দিয়েছেন।

জানা গেছে, সূফি সাধক মাওলানা মোখলেছুর রহমান (র.) ২০০ বছর আগে এ নিয়ম প্রবর্তন করেন। এরপর থেকে দরবারের মুরিদরা একদিন আগে থেকে রোজা রাখা ও ঈদ উদযাপন করে আসছেন।

পটুয়াখালী
পটুয়াখালী সদর, নিশানবাড়িয়া, দুমকী, বাউফলের মদনপুরা, বগা, জৌতা, শাবুপুরা, ঝিলনা, কাছিপাড়া, গলাচিপা উপজেলার ডাউকা, কলাপাড়া উপজেলার ছয়টি গ্রামসহ বেশকিছু এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে পশু কোরবানি করেন তারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদঈদ উল আজহা
শেয়ারTweetPin

সর্বশেষ

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT