চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একদিনে ১৩’শ আগাম জামিন আবেদন

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
৭:০০ অপরাহ্ন ২২, আগস্ট ২০২১
- সেমি লিড, আদালত
A A

দেশে করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার হাইকোর্টে আগাম জামিন আবেদন করা শুরু হয়েছে। রোববার একদিনেই প্রায় ১৩’শ আগাম জামিন আবেদন জমা পড়েছে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায়।

রোববার বিকেলে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার (দেওয়ানি) মো: হারুন-অর-রশীদ চ্যানেল আই অনলাইনকে জানান, ‘আজ একদিনেই প্রায় ১৩’শ আগাম জামিন আবেদন জমা হয়েছে। এসব জামিন আবেদন নির্ধারিত হাইকোর্ট বেঞ্চে কার্যতালিকা অনুযায়ী শুনানি হবে।’

এদিকে আগাম জামিন আবেদন যেহেতু আবেদনকারীর সরাসরি উপস্থিতির বাধ্যবাধকতা রয়েছে সেহেতু ভার্চুয়াল হাইকোর্টে কিভাবে জামিন আবেদনকারী উপস্থিতি হবে সে বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আগাম জামিন আবেদন শুনানির বিষয়টি আজ আমরা বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চের নজরে এনেছিলাম। আদালত বলেছেন, আগাম জামিন আবেদনের সাথে আবেদনকারীকে মামলার এফআইআর এর ফটোকপি ও জাতীয় পরিচয় পত্রের ফটকপি যুক্ত করতে হবে। এছাড়া আবেদনকারীকে তার মূল জাতীয় পরিচয় পত্রটি শুনানির আগেরদিন এই আদালতে জমা দিতে হবে এবং সেটি তিনি শুনানির পরে ফেরত পাবেন। আর জামিন আবেদনের শুনানির সময় আইনজীবীর চেম্বারে বসেই আবেদনকারী ভার্চুয়াল আদালতে নিজেকে প্রদর্শন করতে পারবে। এছাড়া ভিড় কমানোর জন্য একটা আবেদনে একসাথে ৫ জন জামিন আবেদন করতে পারবেন এবং শুনানির দিন একজন সহকারী অ্যাটর্নি জেনারেল সংশ্লিষ্ট কোর্টে অ্যাসাইন থাকবেন।’

দেশে করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে দীর্ঘ দিন বন্ধ থাকার পর গত ১৭ আগস্ট প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো: আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘স্বাস্থ্যবিধি প্রতিপালন পূর্বক এবং প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে আগামি ২২ আগস্ট হতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট ফৌজদারী মোশন বেঞ্চসমূহে আগাম জামিন শুনানি গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট ফৌজদারী মোশন বেঞ্চ শুনানীর সময় নির্ধারণ করবেন।’

Jui  Banner Campaign
ট্যাগ: আইনজীবীআগাম জামিনসুপ্রিম কোর্টহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

১৭ ফেব্রুয়ারির মধ্যে বিজয়ীদের শপথ গ্রহণ হবে: প্রেস সচিব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে বিস্ফোরণে ২ জন নিহত

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

এবার দেশ গড়ার পালা: তারেক রহমান

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

উদারপন্থি গণতন্ত্রের জয় হয়েছে: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

চলতি বিশ্বকাপে সর্বোচ্চ সংগ্রহ গড়ে ওমানকে হারল আয়ারল্যান্ড

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT