চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একদিনে সর্বোচ্চ শনাক্ত ছয় হাজার ৪৬৯ জন, মৃত্যু ৫৯

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫২ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০২১
- লিড নিউজ, বাংলাদেশ
A A
করোনাভাইরাস

দেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবের ৩৯০তম দিনে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হয়েছে। ৫৯ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে নয় হাজার ১০৫ জন।

যা এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এর আগে, ২০২০ সালের ৩০ জুন ৬৪ জন মারা গিয়েছিলেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় সংক্রমণ শনাক্ত হয়েছে ছয় হাজার ৪৬৯ জন। যা এক দিনে সর্বোচ্চ শনাক্ত। এর আগে, এক দিনে দেশে সর্বোচ্চ আক্রান্ত হয়েছিল গতকাল ৩১ মার্চ; পাঁচ হাজার ৩৫৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‍বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ২৮ হাজার ১৯৮টি নমুনা পরীক্ষায় ছয় হাজার ৪৬৯ জন এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২২ দশমিক ৯৪ শতাংশ।

তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ১৫ শতাংশ।

সরকারী ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৩৫ লাখ ৫২ হাজার ৭৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারী ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ১১ লাখ ৪৫ হাজার ৯৮৬টি নমুনা। অর্থাৎ মোট পরীক্ষা করা হয়েছে ৪৬ লাখ ৯৮ হাজার ৭৭৪টি নমুনা।

এর মধ্যে শনাক্ত হয়েছেন ছয় লাখ ১৭ হাজার ৭৬৪ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় দুই হাজার ৫৩৯ জনসহ মোট পাঁচ লাখ ৪৪ হাজার ৯৩৮ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ২১ শতাংশ।

Reneta

গত ২৪ ঘণ্টায় যে ৫৯ জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ৩৫ জন পুরুষ ও ২৪ জন নারী। তাদের মধ্যে হাসপাতালে ৫৭ জনের ও বাড়িতে দুই জনের মৃত্যু হয়েছে। তারাসহ মৃতের মোট সংখ্যা নয় হাজার ১০৫। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৪৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত ছয় হাজার ৮৪৭ জন পুরুষ মারা গেছেন যা মোট মৃত্যুর ৭৫ দশমিক ২০ শতাংশ এবং দুই হাজার ২৫৮ জন নারী মৃত্যুবরণ করেছেন যা মোট মৃত্যুর ২৪ দশমিক ৮০ শতাংশ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৫৯ জনের মধ্যে একুশ থেকে ত্রিশ বয়সী এক জন, ত্রিশোর্ধ্ব চার জন, চল্লিশোর্ধ্ব ১১ জন, পঞ্চাশোর্ধ্ব ১৩ জন এবং ষাটোর্ধ্ব ৩০ জন রয়েছেন। আর বিভাগওয়ারী হিসাবে ঢাকা বিভাগে ৪০ জন, চট্টগ্রাম বিভাগে পাঁচ জন, রাজশাহী বিভাগে দুই জন, খুলনা বিভাগে চার জন, বরিশাল বিভাগে এক জন, সিলেট বিভাগে পাঁচ জন ও রংপুর বিভাগে দুই জন।

চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ১২ কোটি ৯৫ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ২৮ লাখ ৩০ হাজারের বেশি মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১০ কোটি ৪৫ লাখের বেশি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করেনাভাইরাস: নতুন শনাক্তকরোনাভাইরাসনতুন শনাক্তস্বাস্থ্য অধিদপ্তর
শেয়ারTweetPin

সর্বশেষ

সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে ঘোরাফেরায় নিষেধাজ্ঞা

জুলাই ১৮, ২০২৬

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৮৪

জুলাই ১৮, ২০২৬

গোসল করানো ৫ মাসের ইয়ামালই ফাইনাল প্রতিপক্ষ মেসির, কী সেই ছবির ইতিহাস

জুলাই ১৮, ২০২৬

এক ঐতিহাসিক রেকর্ডের দ্বারপ্রান্তে লিওনেল মেসি

জুলাই ১৮, ২০২৬

মেসির কাছে জানতে চাইলাম, বিশ্বকাপ জিতলে আরও কিছু বছর খেলবেন?

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT