চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একদিনে সর্বোচ্চ মৃত্যু রাশিয়ায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৯ পূর্বাহ্ণ ২৪, অক্টোবর ২০২১
আন্তর্জাতিক
A A

গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও প্রায় ৬ হাজার মানুষ মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে প্রায় পৌনে ৪ লাখের মতো মানুষের। একদিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছে রাশিয়ায়।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, একদিন আগেও যেখানে ২৪ ঘণ্টায় প্রায় ৮ হাজার মানুষের মৃত্যু হয়েছে তা কমে ৬ হাজারে নেমেছে। যুক্তরাষ্ট্রেও একদিনে করোনার মৃত্যু কমে ৪৮৪ জন এবং আক্রান্ত হয়েছে ২৮ হাজারের ওপরে। অন্যদিকে একদিনের সবচেয়ে বেশি মৃত্যু রাশিয়ায়। দেশটিতে এখনও মৃত্যু এবং আক্রান্ত বাড়ছে। ২৪ ঘণ্টায় রাশিয়ায় মৃত্যু ১ হাজার ৭৫ জন, আক্রান্ত হয়েছে ৩৭ হাজার ৬৬৮ জন। ভারতে মৃত্যু ৫৫৯, ব্রাজিলে ৩৯৮, রোমানিয়াতে ৪৩৭, ইউক্রেনে ৪৮৫ জন।

রোববার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৯ লাখ ৫৯ হাজার ৩৭৩ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৪ কোটি ৪১ লাখ ৭ হাজার ৬৪৬ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২২ কোটি ১১ লাখ ৭৩ হাজার ৯৯৫ জন।

Banglabid

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ হাজার ৯১৫ জন। এর আগের দিন করোনায় মারা ৭ হাজার ৭৩২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৭৪ হাজার ২৭৪ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় হয়েছে হয়েছে ৪ লাখ ৭০ হাজার ৫৯২ জনের।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৬২ লাখ ৯৪ হাজার ২১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৫৬ হাজার ২০৬ জন মানুষ মারা গেছেন।

এছাড়া, ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৪১ লাখ ৭৪ হাজার ৮৪৩ জনের। মারা গেছেন ৪ লাখ ৫৪ হাজার ৩০১ জন।

Reneta

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসবিশ্বব্যাপীযুক্তরাষ্ট্ররাশিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নোয়াখালীতে পূজামণ্ডপে হামলায় আরও ১৩ জন আটক

পরবর্তী

যুক্তরাষ্ট্রসহ ১০ দেশের রাষ্ট্রদূতকে বহিষ্কার করল তুরস্ক

পরবর্তী

যুক্তরাষ্ট্রসহ ১০ দেশের রাষ্ট্রদূতকে বহিষ্কার করল তুরস্ক

কলম্বিয়ার মাদক সম্রাট ‘অতোনিয়েল’ আটক

সর্বশেষ

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT