চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একদিনের ভ্রমণে ঢাকার পাশে যেতে পারেন যেখানে

নাসিমুল শুভনাসিমুল শুভ
২:০৭ পূর্বাহ্ন ০১, ডিসেম্বর ২০১৫
অন্যান্য
A A

ব্যস্ত নগরজীবনে একটু অবসর বলতে আছে সাপ্তাহিক ছুটি। অনেকেই চান সাপ্তাহিক ছুটিতে কংক্রিটের এই নগরীতে বন্দি না থেকে প্রিয়জনের সঙ্গে মুক্ত বাতাসে মুগ্ধ সময় কাটাতে। কিন্তু ছুটি যে একদিন!

সমস্যা নেই! ঢাকা থেকে একদিনের সময় যেতে পারেন মানিগঞ্জের সাটুরিয়ার বালিয়াটি জমিদার বাড়ি। যেখানে গ্রামের ছোঁয়া সেখানেই প্রাণের ছোঁয়া। পুরাকীর্তি থেকে শুরু করে ইতিহাস সব অনুষঙ্গই রয়েছে এখানে।

প্রায় ১৫০ বছরের পুরনো বালিয়াটি জমিদারবাড়িটি এখন বালিয়াটি প্যালেস হিসেবে পরিচিতি পাচ্ছে। রয়্যাল প্যালেস বলতে যা বুঝায় এটা ঠিক যেন তাই।

ঢোকার মুখে টিকিট করে নিতে হয়। একটা ব্যাপার লক্ষ্য করার মত যে ঢোকার গেটের ঠিক ওপরে সিংহের মূর্তি। পাশাপাশি চারটি একটু দূরত্ব নিয়ে অবস্থান করছে। ভিতরে ঢোকার পর বাম পাশে সাইনবোর্ডে পাওয়া যাবে এ মহলের জীবন বৃত্তান্ত।

জমিদার বাড়িটি ৫.৮৮ একর জায়গা জুড়ে ঘেরা এবং পুরোটা জুড়েই উচু প্রাচীর। এখানে ইমারতগুলি ২০০টি কক্ষ ধারণ করে আছে।

উনিশ শতকে নির্মিত এ ইমারতগুলি। জমিদারদের পূর্বপুরুষ গোবিন্দ রাম সাহা ছিলেন একজন ধনাঢ্য লবণ ব্যবসায়ী। তার পরবর্তী বংশধরগণ এসবের নির্মাতা। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন যথাক্রমে দাধী রাম, পণ্ডিত রাম, আনন্দ রাম এবং গোলাপ রাম।

Reneta

চোখের সামনে বিশাল চারটি প্রাসাদ।পাশাপাশি চারটি, মাঝেরটায় প্রবেশের ব্যবস্থা থাকলেও আর কোনটায় নেই। নিচ তালায় প্রবেশ করলে দেখা যাবে চতুর্ভূজ এর মতো করে অনেকগুলো সিন্দুক সাজানো। ভিতরে দোতালায় যাওয়ার সিঁড়ি। উঠেই হাতের বামে পড়বে রং মহল। রংমহল এর মাঝে দাঁড়ালে দেখা যায় চার রকমের আয়না।পুরো রং মহলটি আয়না দিয়ে ভাগে ভাগে সাজানো।এখানে ছবি তোলা নিষেধ।

এর পর পাশের কক্ষে সেই আমলের আরাম কেদারা থেকে শুরু করে হারিকেন, দোয়াত, পালঙ্ক-কিছু কেটলি-তৈজস্পত্র চোখে পড়ার মত। রাইফেল রাখার স্থানও দেখা যাবে।

ভবনগুলোর সামনের প্রাচীর দেয়ালে রয়েছে চারটি প্রবেশ পথ। আর চারটি ভবনের পেছন দিকে আছে আরো চারটি ভবন। শানবাঁধানো ছয়টি ঘাট আছে এ পুকুরের চার পাশে। পুকুরের চারপাশের সারিবদ্ধ কক্ষগুলো ছিল পরিচারক, প্রহরী ও অন্যান্য কর্মচারীদের থাকার জন্য।

রবিবার পূর্ণদিবস এবং সোমবার অর্ধদিবস বন্ধ থাকে বালিয়াটি জমিদারবাড়ি। প্রবেশের টিকিট ১০ টাকা ও বিদেশী পর্যটকদের জন্য-১০০ টাকা।

যেভাবে যাবেন:

নবীনগর থেকে অথবা গাবতলী থেকে এস.বি লিঙ্ক এর বাস এ সরাসরি সাটুরিয়া। মানিকগঞ্জ জেলাসদর থেকে প্রতিজন ১০ টাকা ভাড়ায় অটোরিক্সা বা সিএনজি তে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটি জমিদারবাড়ি । ঢাকা থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার উত্তর-পশ্চিম দিকে এবং মানিকগঞ্জ জেলা শহর থেকে প্রায় আট কিলোমিটার পূর্ব দিকে এর অবস্থান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ভ্রমণমানিকগঞ্জ
শেয়ারTweetPin

সর্বশেষ

চেলসিতে জাইমা রহমানের সুযোগ পাওয়া নিয়ে অবস্থান পরিষ্কার করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

মার্চ ২৩, ২০২৬

আর্সেনালের অপেক্ষা বাড়িয়ে শিরোপা জিতল ম্যানসিটি

মার্চ ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

আয়াতুল্লাহ খামেনির পূর্বপুরুষদের সাথে ভারতের সম্পর্ক কী!

মার্চ ২৩, ২০২৬

শীর্ষ আরও মজবুত করল বার্সেলোনা

মার্চ ২২, ২০২৬

তিন দিনেই ৩০০ কোটির গণ্ডি পার!

মার্চ ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT