একদিনেই হাবিব ওয়াহিদের গান তিন লাখ বার শুনেছেন দর্শক। ‘মনের ঠিকানা’
শিরোনামে হাবিবের নতুন একটি গানের ভিডিও গতকাল সোমবার রাত ১১টায় ইউটিউবে
চ্যানেলে প্রকাশিত হয়।
হাবিব কণ্ঠ-সুরে গানটি লিখেছেন ঋদ্ধি। গানের ভিডিওতে হাবিবের সঙ্গে তার প্রেমিকার চরিত্রে দেখা গেছে নবাগত মডেল শার্লিনা হোসাইনকে।
‘মনের ঠিকানা’ গানটিতে সঙ্গীতশিল্পী হাবিব এর গেটআপ, মডেল, গানটির গল্প, লোকেশন সবকিছুই নতুনভাবে উপস্থাপন করেছেন।
নতুন এ ভিডিওটি নির্মাণ করছেন তানিম রহমান অংশু। এর প্রযোজনা প্রতিষ্ঠান রবি ও মাল্টি সোর্সিং লিমিটেড।







