চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একদিনেই তো আর বিচার করা যায় না: কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৯ অপরাহ্ণ ০৮, অক্টোবর ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ হত্যার ঘটনায় ক্ষমতাসীনদল আওয়ামী লীগ দায় নেবে কিনা, এমন প্রশ্নের জবাবে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: ৫ মিনিটের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। একদিনেই তো আর বিচার করা যায় না।

মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে ডাকা এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন:ক্ষমতাসীন দলে অনেকেই ঢুকে পড়ে। এখানে দেখার বিষয় এক্ষেত্রে আমাদের ভূমিকা কী। অপকর্ম করে কেউ পার পায় না, পাবে না। বিএনপির সময় অপকর্মের বিরুদ্ধে কোন প্রশাসনিক বা দলীয় ব্যবস্থা ছিলো না। কিন্তু আওয়ামী লীগ সকল অপকর্মের বিরুদ্ধে। আমরা সাংগঠনিক ব্যবস্থা নেয় এবং প্রশাসনিক ব্যবস্থা নেয়।

তিনি আরও বলেন: প্রশাসন প্রধানমন্ত্রীর মনোভাব জানে এবং তাই কঠোর ব্যবস্থা নিচ্ছে। ৫ মিনিটের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। বিচার প্রক্রিয়া চলছে। একদিনেই তো আর বিচার করা যায় না।

জামায়াত শিবির নিষিদ্ধ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে কাদের বলেন: নির্বাচন কমিশনের দলের তালিকায় জামায়াত নেই। জামাত শিবির নিষিদ্ধের বিষয়ে আদালতে বিচারাধীন। এটা আদালতের বিষয়।

বুয়েটের ভিসি ক্যাম্পাসে না আসা নিয়ে কাদের বলেন: বুয়েট এর ভিসি অসুস্থ বলে এখনও যাইনি, তবে তিনি যাবেন।

Reneta

বিচারহীনতার কারণে বারবার ছাত্র হত্যার ঘটনা হচ্ছে কিনা এমন প্রশ্নে কাদের বলেন: বিচারহীনতা নেই। প্রতিটি ঘটনার বিচার হয়েছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুন-অর-রশিদ, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসেনসহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরফাহাদ হত্যাবুয়েট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বুয়েটের ভিসি কোথায়?

পরবর্তী

সম্রাটের জন্য মেডিক্যাল বোর্ড গঠন

পরবর্তী
সম্রাট-মেডিক্যাল বোর্ড

সম্রাটের জন্য মেডিক্যাল বোর্ড গঠন

‘ব্যক্তি নয়, কোচ গার্দিওলাকে ভালোবাসি’

সর্বশেষ

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT