বিনোদন

একতা কাপুরের রিয়েলিটি শো উপস্থাপনা করবেন কঙ্গনা

দুটি নারী হাস্যোজ্জ্বলভাবে ছবি তুলেছেন, একে অপরের পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি নারী বিভিন্ন পোশাক পরা, হাস্যোজ্জ্বলভাবে ছবি তুলেছেন, একটি পশ্চিমা পোশাক ও অন্যটি ভারতীয় পোশাক পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

একতা কাপুর জানিয়েছেন, টান টান উত্তেজনায় ভরপুর এক রিয়েলিটি শো নির্মাণ করছেন তিনি। তার মতে, এটাই হতে যাচ্ছে ভারতের সবচেয়ে সাহসীদের রিয়েলিটি শো। জানা গেছে, এই শো-টি উপস্থাপনা করবেন কঙ্গনা রানাউত। এই প্রথম উপস্থাপনা করবেন অভিনেত্রী।

একতার কাছের এক সূত্র জানিয়েছে খবরটি। সেই সূত্র বলেন, ‘একতা তার ভালো বন্ধু কঙ্গনাকে পেয়েছেন। কঙ্গনা প্রথমবারের মতো উপস্থাপনা করতে চলেছেন। ওটিটি প্ল্যাটফর্মে দেখানো হবে শো-টি।’

বলিউড হাঙ্গামার সূত্রে জানা গেছে, রিয়েলিটি শো-টির ফরম্যাট ‘বিগ বস’-এর মতোই। একটি স্থানে ৮-১০ সপ্তাহের জন্য প্রতিযোগীদের আটকে রাখা হবে।

আরও জানা গেছে, পুরো যায়গায় ক্যামেরা থাকবে। তাদেরকে বিভিন্ন কঠিন কাজ করতে দেয়া হবে। সেগুলো সমাধান করতে হবে প্রতিযোগীদের। থাকছে দর্শকের ভোটের ব্যবস্থাও। এএলটি বালাজি এবং এমএক্স প্লেয়ারে দেখানো হবে শো-টি।

বিষয়:একতা কাপুর কঙ্গনা রিয়েলিটি শো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…