চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘একটি মানুষও যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয়’

নীলাদ্রি শেখরনীলাদ্রি শেখর
২:১৭ পূর্বাহ্ণ ১৩, নভেম্বর ২০১৫
রাজনীতি
A A

হত্যাকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে সর্বস্তরের জনগণকে আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর সম্মেলনে তিনি বলেছেন, একটি মানুষও যেন চিকিৎসা সেবা বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

প্রতিষ্ঠার ২২ বছরে চিকিৎসকদের নিয়ে গড়া মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, স্বাচিপের ৪র্থ জাতীয় সম্মেলন অনুষ্ঠান। দীর্ঘ বারো বছর পর সম্মেলনকে ঘিরে তাই নেতা-কর্মীদের উৎসাহ-উদ্দীপনারও কমতি নেই।  

সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

তিনি তার বক্তৃতায় মুক্তিযুদ্ধে চিকিৎসকদের অবদান এবং আত্মত্যাগের কথা স্মরণ করেন। বিএনপি জামায়াতের জ্বালাও-পোড়াও এর সময় সর্বাত্মকভাবে মানুষের সেবা দেয়ার জন্য চিকিৎসকদের ধন্যবাদ জানান। দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে জোর দেন গবেষণা করার ওপর।

প্রধানমন্ত্রী বলেন, ওষুধের চেয়ে বরং আপনাদের আচার-আচরণ, ভালোবাসা ও ভালো ব্যবহার দিয়েই তাদের বেশি সুস্থ করতে পারেন। তাদের মনে বিশ্বাস আনতে পারেন। আমরা আশা করি, আপনারাও সেভাবেই সেবা দিবেন যেন হতদরিদ্র মানুষও সেবা বঞ্চিত না হয়।

দেশ এগিয়ে যাওয়ার পথে প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করে প্রধানমন্ত্রী স্বাধীনতার সপক্ষের শক্তিকে সংঘবদ্ধ থাকার আহবান জানান। 

Reneta

তিনি বলেন, দেশী মানুষ খুন করে সরকার উৎখাত করতে পারলো না বলে এখন বিদেশী মানুষ খুন করা শুরু হয়েছে। সেটাও সেই সময়ে যখন বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে, যারা এদেশের উন্নয়ন চায়নি, যারা ক্ষমতায় থেকে দেশের মানুষের উন্নতি করেনি। তারাই খুন খারাবি করে যাচ্ছে। এই জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে যেন এরা দেশের ভাবমূর্তি নষ্ট করতে না পারে। 

সম্মেলনে প্রধানমন্ত্রীর হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন স্বাচিপ এর বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনাশেখ হাসিনাস্বাচিপ
শেয়ারTweetPin

সর্বশেষ

নোবেল পুরস্কার ‘না পাওয়া’ নিয়ে আবারও ট্রাম্পের অভিযোগ

জুলাই ৫, ২০২৬

শ্যামপুর থানা থেকে লুট হওয়া পিস্তল মিললো চকবাজারে

জুলাই ৫, ২০২৬

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

জুলাই ৫, ২০২৬

আওয়ামী লীগের বিচার তাদের করা আইনেই সম্ভব: চিফ প্রসিকিউটর

জুলাই ৫, ২০২৬

রাষ্ট্রীয় উদ্যোগে ১৬ জুলাই পালিত হবে ‘জুলাই শহীদ দিবস’

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT