চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একটি পরিবর্তনমুখী ও মানবিক বাজেটের প্রত্যাশা

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৭:৪১ অপরাহ্ণ ০৯, জুন ২০২০
সম্পাদকীয়
A A

করোনার স্মরণকালের ভয়াবহ এই বৈশ্বিক মহামারীর সময়ে দেশে আগামী অর্থবছরের বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী। নতুন বছরের জন্য প্রস্তাবিত বাজেটের ওপর মাত্র পাঁচ দিন আলোচনা হবে। আর পুরো বাজেট পাসের প্রক্রিয়া ব্যয় হবে ১০ দিন। সেক্ষেত্রে সর্বোচ্চ ২০ ঘণ্টা বাজেট আলোচনা হতে পারে। গতবছর প্রায় ৬০ ঘণ্টা আলোচনা হয়েছিল। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে দেড়টা পর্যন্ত এই আলোচনা চলবে। আগামী ২৯ জুন অর্থবিল ও ৩০ জুন মূল বাজেট পাস হবে।

স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে জাতীয় সংসদে নেয়া হয়েছে নানামুখী পদক্ষেপ। বাজেট উপলক্ষে সংসদের কর্মকর্তাদের করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার পর ৪৩ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। তারও আগে সংসদ সচিবালয়ে দায়িত্বরত ৮২ জন ব্যাটালিয়ন আনসার ও তিনজন পুলিশ করোনায় আক্রান্ত হয়েছেন। বাজেট যেহেতু গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্রীয় পর্ব, কাজেই ঝুঁকির মুখেই সে পর্ব সম্পন্ন করবেন সংসদ সদস্যগণ।

করোনাকালে দেশে নানামুখী সমস্যা ইতিমধ্যে দেখা দিয়েছে। সেইসব সমস্যাকে মাথায় রেখে নিশ্চয় নতুন করে ভাবছেন দেশের নীতি নির্ধারকরা। কারণ করোনার বর্তমান সময়ের সঙ্কটের সাথে সামনের দিনগুলিতে অপেক্ষা করছে আরও নানামুখী সঙ্কট। অভিজ্ঞতা ও প্রজ্ঞার আলোকে কীভাবে কোনখাতে বাজেটে কতো বরাদ্দ থাকবে, তা একটি বড় চ্যালেঞ্জ বলে আমরা মনে করি।

বাজেটে প্রতিবছরই বিভিন্নখাতে পরিকল্পনা অনুসারে বরাদ্দ থাকে। সেগুলো হয়তো অবশ্যই থাকবে। তারপরেও স্বাস্থ্য, শিক্ষা, কৃষিসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ খাতে বিশেষ বরাদ্দ হয়তো আসবে। মেগা-প্রকল্পসহ বেশি খরুচে বিষয়ে কিছুটা লাগাম টানা হবে, এমনটা আশা করছেন দেশের চিন্তাশীল নানা গোষ্ঠি। আরেকটি বিষয় লক্ষ্যণীয়, দেশের মানুষের আয় ও কর্মসংস্থানে বড় আঘাত করেছে এই করোনা। কীভাবে বাজেটের মাধ্যমে একটি কর্মমুখর অর্থনীতির ধারা ধরে রাখা যায়, তা ভেবে দেখা এবং আয়কর কাঠামো পরিবর্তন, নিত্যপণ্যের দাম কমানো, প্রয়োজনে সেসবে ভর্তুকি, তামাক ও বিলাসবহুল পণ্যে করারোপসহ নানা পদক্ষেপ খুবই জরুরি। এসব বিষয়ে সংশ্লিষ্টরা যথাযথ গুরুত্ব দিয়ে কার্যকর পদক্ষেপ নিয়ে একটি মানবিক ও পরিবর্তনমুখী বাজেটের মাধ্যমে করোনার এই ক্ষতি ও চাপ মোকাবেলা করতে পারবেন বলে আমাদের আশাবাদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় বাজেটবাজেটসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

জুলাই ১৪, ২০২৬

ইয়ামালের মন্তব্যে ‘অসম্মানের’ কিছু দেখছেন না ফ্রান্সের কৌন্ডে

জুলাই ১৪, ২০২৬

ফুটবল নিয়ে বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতি আর ভালোবাসার গল্প

জুলাই ১৪, ২০২৬

গতির পক্ষে, শৃঙ্খলার বন্ধনে স্লোগানে বিশেষ ফুটবলে স্বাক্ষর

জুলাই ১৪, ২০২৬

শুধু ব্যয় বাড়ালেই হবে না, ন্যাটোর দরকার কার্যকর প্রতিরক্ষা বাজার

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT