চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একটি ছবি ও একজন হতভাগ্য মা

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:৪৯ অপরাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০১৯
সম্পাদকীয়
A A

একটি ছবি সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে গত দুদিন ধরে। ছবিটি এই বাংলার এক হতভাগ্য মায়ের। যার পুত্র সন্তানটি রাজনৈতিক কোন্দলের নৃশংস শিকার হয়েছেন। রাজনীতির মারপ্যাঁচে নির্মমভাবে খুন হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা দিয়াজ ইরফান চৌধুরী। প্রথমে তার মৃত্যুকে আত্মহত্যা বলে প্রচার করা হয়েছিল, কিন্তু পরে ময়নাতদন্তে বেরিয়ে এসেছিল তার শরীরে রয়েছে আঘাতের চিহ্ন।

একজন মা তার ছেলের হত্যার বিচার চাইছেন আজ প্রায় তিন বছর যাবত। কিন্তু অজ্ঞাত কারণে সব কিছু যেনো থেমে আছে। ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নেতা দিয়াজ হত্যা নিয়ে তেমন একটা অগ্রগতি নেই। সন্তান হারিয়ে ও বিচার না পেয়ে কী বেদনার দুর্বহ কষ্ট বয়ে বেড়াচ্ছেন একজন মা, তা এই ছবিটি দেখলে বোঝা যায়। বিষয়টি আমাদের ভাবাচ্ছে।

২০১৬ সালের ২০ নভেম্বর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন উত্তর ক্যাম্পাসে নিজ বাসা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ও বিশ্ববিদ্যালয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক দিয়াজের লাশ। ঘটনার পর দিন প্রথম দফা ময়নাতদন্ত করা হয়। ২৩ নভেম্বর ‘আত্মহত্যা’ উল্লেখ করে ময়নাতদন্তের প্রতিবেদন দেয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। দিয়াজের পরিবার এ ঘটনাটিকে ‘পরিকল্পিত হত্যা’ বলে দাবি করে আসছিল। দিয়াজের লাশ উদ্ধারের চার দিন পর চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে দিয়াজের মা জাহেদা আমিন চৌধুরী এটাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেন। ২৪ নভেম্বর দিয়াজের মা বাদী হয়ে আদালতে মামলা করেন। ২০১৭ সালের ৩০ জুলাই দেয়া দ্বিতীয় দফা ময়নাতদন্ত প্রতিবেদনে দিয়াজের শরীরে হত্যার আলমত রয়েছে বলা হয়। প্রতিবেদন প্রকাশের পর দিয়াজের মায়ের করা এজাহার হত্যা মামলা হিসেবে নিতে হাটহাজারী থানার ওসিকে নির্দেশ দেয়া হয়। কিন্তু প্রশাসন আজ পর্যন্ত কোনো কার্যকর সিদ্ধান্ত নেয়নি।

Banglabid

একমাত্র ছেলের হত্যার বিচারের দাবিতে গত বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনশন করছিলেন দিয়াজের হতভাগ্য মা। বিশ্ববিদ্যালয় থেকে প্রকশিত একটি পত্রিকায় দিয়াজ হত্যার আসামীর ছবি দেখে তিনি সমিতির সভাপতিকে প্রশ্ন করলে পান দুর্ব্যবহার। এ সময় তিনি বিলাপ করতে থাকেন। একপর্যায়ে মাঠে সৃষ্টিকর্তার কাছেও তিনি ছেলে হত্যার বিচার চাইলেন। খেলার মাঠেই তিনি লুটিয়ে পড়েন। পরে অসুস্থ অবস্থায় তাকে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। দীর্ঘদিন ধরে বিচার না হওয়া এবং অভিযুক্তের ছবি বিশ্ববিদ্যালয় প্রকাশনায় থাকার বিষয়টি উদ্বেগের বলে মনে হয়েছে আমাদের কাছে।

মাঠে উপুর হয়ে পড়ে থাকা একজন মায়ের এই ছবি যেনো এখন আমাদের সমাজ রাষ্ট্রের প্রতীক হয়ে না ওঠে, সেদিকে নজর দেয়া জরুরি বলে আমরা মনে করি। এই ধরণের ছবি যেনো বিচার ব্যবস্থায় দীর্ঘসূত্রিতা ও বিচারহীনতার চিত্র হিসেবে দেখা না দেয়, সেদিকে সংশ্লিষ্টরা নজর দেবেন বলে আমাদের আশাবাদ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

গলায় চাকু ধরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা, স্কুলের পরিচালক আটক

পরবর্তী

কারাগারে খালেদা জিয়ার এক বছর, আন্দোলনের বিকল্প দেখছে না বিএনপি

পরবর্তী
খালেদা জিয়া-জামিন

কারাগারে খালেদা জিয়ার এক বছর, আন্দোলনের বিকল্প দেখছে না বিএনপি

ঝড়ো সেঞ্চুরিতে ফাইনাল রাঙালেন তামিম

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT