‘ভালোবাসা সত্যিই এমনই হয়’। সত্যিকারভাবে কাউকে ভালোবাসলে টাকা-পয়সা লাগে না শুধু লাগে একটি সুন্দর মন। সেই মন কোনো গরিব-ধনী ভেদাভেদ করে না।
তেমনি স্বার্থ ছাড়া একটি মিষ্টির প্রেমের গল্প ফেসবুকে পোস্ট করেছেন সাহিত্যিক ও নাট্যকার ইমদাদুল হক মিলন।
তিনি লিখেছেন: এই গেঞ্জিটি পড়েই তিনি রিকশা চালান। তার স্ত্রী বানিয়ে দিয়েছে। স্ত্রী বাড়িতে থাকেন। প্রতি মাসে একটি গেঞ্জি বানিয়ে রাখে, আর স্বামী গিয়ে সেটি নিয়ে আসেন। শীতে কান টুপি বানিয়ে দেন স্বামীকে। তার স্ত্রী গেঞ্জি বানিয়ে দেয় এই আশায় যে, স্বামী যেন সব সময় তাকে মনে রাখে। স্বামী পড়ে কারণ তার মনে হয় স্ত্রী তাকে জড়িয়ে আছে।
তারা কত দূরে থেকেও কত নিকটে। কত অল্প দিয়ে, তারা কত অগাধ ভালোবাসার মালিক। তাদের ভালোবাসায় কোনো স্বার্থ নেই, আছে কেবল ঐশ্বর্য। সেই ঐশ্বর্য দেখে মনে হল, মানুষ যত গরীব হয়, ভালোবাসার ঐশ্বর্যগুণে মন তত ধনী।









