চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একটি অন্যরকম সুখবর পেয়েছে জাতি

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৪:৪১ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০২০
সম্পাদকীয়
A A
ক্যাপ্টেন (বরখাস্ত) আব্দুল মাজেদ

বাংলাদেশসহ বিশ্বের সব গণমাধ্যম যেনো করোনায় আক্রান্ত। করোনায় মৃত্যু নয়তো করোনার নানা প্রভাব ছাড়া কোনো সংবাদই যেনো নেই। রাজনীতি, অর্থনীতি, বিনোদন, খেলাধুলা সব জায়গাই করোনা সংক্রান্ত সংবাদ। এরই মধ্যে একটি অন্যরকম সুখবর পেয়েছে জাতি।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার দায়ে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামিদের অন্যতম ক্যাপ্টেন (বরখাস্ত) আব্দুল মাজেদকে গ্রেপ্তারের পরে আদালতের এজলাসে তোলা হয়েছে। বঙ্গবন্ধু হত্যা মামলার অন্যতম দণ্ডপ্রাপ্ত আসামি এই আব্দুল মাজেদ।  তিনি দীর্ঘদিন বিদেশে পালিয়ে ছিলেন।  পলাতক অন্য পাঁচ খুনি হলেন আব্দুর রশিদ, শরিফুল হক ডালিম, এম রাশেদ চৌধুরী, এসএইচএমবি নূর চৌধুরী ও রিসালদার মোসলেম উদ্দিন। এদের মধ্যে কানাডায় নূর চৌধুরী, যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ে রাশেদ চৌধুরী।  মোসলেম উদ্দিন জার্মানিতে ও শরিফুল হক ডালিম স্পেনে আছে। তবে খন্দকার আবদুর রশিদ কোন দেশে অবস্থান করছেন তার সঠিক তথ্য পুলিশের কাছে নেই।

সোমবার রাত সাড়ে তিনটায় রাজধানীর মিরপুরের পল্লবী থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন নিশ্চিত করেছেন। অনেক দেরিতে হলেও এই কুখ্যাত দণ্ডপ্রাপ্ত আসামী গ্রেপ্তারের ঘটনা একটি ইতিবাচক দিক।

বঙ্গবন্ধু হত্যা মামলার আইনি প্রক্রিয়াশেষে ২০১০ সালের ২৭ জানুয়ারি মৃত্যুদণ্ডপ্রাপ্ত সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশীদ খান, বজলুল হুদা, এ কে এম মহিউদ্দিন আহমেদ ও মুহিউদ্দিন আহমেদের ফাঁসি কার্যকর হয়।  মাজেদসহ অন্যরা পলাতক থাকায় বঙ্গবন্ধু হত্যার কলঙ্ক এখনো জাতির কপালে লেগে আছে।

আমাদের আশাবাদ, যথাযথ আইনী প্রক্রিয়া শেষে আব্দুল মাজেদের দণ্ডও কার্যকর করা হবে। আর সেইসঙ্গে অন্য পলাতক আসামীরাও যাতে আইনের জালে ধরা পড়ে, সে বিষয়ে কূটনৈতিক ও পুলিশী প্রক্রিয়া চালিয়ে যাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী

জুলাই ২৫, ২০২৬

ঈশান কিষাণ ঝড়ে জিম্বাবুয়েকে টি-টুয়েন্টি সিরিজে হারাল ভারত

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বরগুনায় প্রবাসী তরুণের রহস্যজনক মৃত্যু

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT