চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একটা জয়ের খোঁজে ব্রডকে ফেরাল ইংলিশরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৪ অপরাহ্ণ ০৪, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

অ্যাশেজে সিরিজ নিশ্চিত করে ফেলেছে স্বাগতিক অস্ট্রেলিয়া। সময়টা ভালো কাটছে না ইংলিশদের। কোচ ক্রিস সিলভারউড করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে। ইংল্যান্ডের দায়িত্ব বর্তেছে সহকারী কোচ গ্রাহাম থর্পের উপর। দায়িত্ব নিয়েই এসসিজি টেস্টে স্টুয়ার্ড ব্রডকে একাদশে ডেকেছেন থর্প।

অ্যাডিলেড টেস্টে বাজে পারফরম্যান্সে দল থেকে বাদ পরেছিলেন অভিজ্ঞ পেসার। ম্যাচে ১০০ রান দিয়ে অজিদের দুই ব্যাটারকে ফেরাতে পেরেছিলের। দায়িত্ব প্রাপ্ত নতুন কোচ তার উপর আস্থাই রাখছেন। এই মাঠে তার বোলিং গড় ৪৮.৬, যা ভালো কিছু করে দেখানোর সাহস যোগাবে।

নামের পাশে ৫২৬ টেস্ট উইকেট ৩৫ বছর বয় ব্রডের। সুযোগটা পাচ্ছেন অবশ্য অলি রবিনসন চোটে পড়ায়। তবে অফফর্মে থাকায় ব্রড এখন খাঁচাবন্দি বাঘের চাইতেও ভয়ঙ্কর, বলছেন থর্প।

‘আমদের বেশ কজন খাঁচাবন্দি বাঘ রয়েছে। যারা শিকার করতে মরিয়া। ব্রড ও বেন স্টোকস তাদের মধ্যে অন্যতম। সিরিজে তাদের ফেরা আমাদের জন্য জরুরি। আমরা ছেলেদের উপভোগ করতে বলছি। মজা করে পরিস্থিতির পরিবর্তন আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। চিন্তামুক্ত থাকার পরামর্শ দিচ্ছি।’

চলতি সিরিজে ১৬.৮৩ গড়ে ১০১ রান এসেছে স্টোকসের ব্যাটে। যেখানে ২৪৯ রান দিয়ে উইকেট তুলতে পেরেছেন মোটে ৪টা। যা বলে দিচ্ছে কতটা নির্বিষ ছিলেন ইংলিশদের সেরা অলরাউন্ডার।

শেষ দুই টেস্টে লড়াই না করেই হেরেছে ইংলিশরা। লড়াইয়ে ফিরতে তাই বাড়তি কিছু প্রত্যাশা ব্রড ও স্টোকসের কাছ থেকে। ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই নামবে জো রুটের দল। যেখানে ইংলিশ কোচের আস্থার পুরোটাজুড়ে আছেন চার অভিজ্ঞ পেসার ব্রড, মার্ক উড, জেমস অ্যান্ডারসন ও স্টোকস।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াঅ্যাশেজ সিরিজ-২০২১ইংল্যান্ডব্রডরুটস্টোকস
শেয়ারTweetPin

সর্বশেষ

নরেন্দ্র মোদিকে নিয়ে আপত্তিকর পোস্টে দিল্লি পুলিশের নজরদারি

জুলাই ২৭, ২০২৬

স্বজনপ্রীতির কারণে সহায়তা থেকে বঞ্চিত ক্ষতিগ্রস্ত কৃষক, বরাদ্দেও অনিয়মের অভিযোগ

জুলাই ২৭, ২০২৬
ছবি: বিবিসি।

যুক্তরাষ্ট্রের সিয়াটলে গুলিতে দুজন নিহত, আহত ৫

জুলাই ২৭, ২০২৬

জুলাই গণহত্যা: আগামী মাসেই শেষ হচ্ছে যাত্রাবাড়ি হত্যাকাণ্ডের তদন্ত

জুলাই ২৭, ২০২৬

স্বজনপ্রীতির কারণে সহায়তা থেকে বঞ্চিত ক্ষতিগ্রস্ত কৃষক

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT