চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘একটা কাজ কমে গেল, অনেক বড় দায়িত্ব ছিল’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১২ পূর্বাহ্ন ০৭, মার্চ ২০২০
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট থেকে: অধিনায়ক হিসেবে শেষ ম্যাচটা জয়ে রাঙিয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। তিন ম্যাচের সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার তৃপ্তি নিয়ে ইতি টেনেছেন নেতৃত্ব অধ্যায়ের। বাংলাদেশের অধিনায়ক হিসেবে শেষ সংবাদ সম্মেলনে চেনা মাশরাফীকেই দেখা গেল। বিদায়বেলায় হাসি-ঠাট্টায় মাতিয়ে গেলেন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের সম্মেলন কক্ষ।

মাশরাফীকে সহজাত মেজাজে রাখতে সাংবাদিকদের ভূমিকাও কম ছিল না।

প্রথম প্রশ্ন: ক্যাপ্টেন, কেমন লাগছে?
মাশরাফীর উত্তর: অসম্ভব ভালো (হাসি)
কেন?
মাশরাফী: কারণ জিতছি (এবার হাসি আরও চওড়া)

একটু রিল্যাক্স লাগছে কিনা?
মাশরাফী এবার সিরিয়াস: একটা কাজ তো কমে গেল, অনেক বড় দায়িত্ব ছিল। সাধারণত এই সময়ে অনেকের খারাপ লাগে অনেকের ভালো লাগে। অবশ্য আমার ভেতরেও মিশ্র অনুভূতি হচ্ছে। সত্যি বলতে নিজের কাছে ভালো লাগছে অধিনায়ক হিসেবে ভালো একটা জায়গায় থেকে শেষ করতে পেরেছি। আর জিতেও শেষ হয়েছে তাই ভালো লাগছে।

যেখানে বাংলাদেশকে রেখে গেলেন সেখান থেকে আগামী তিন-চার বছর ওয়ানডে দলকে কোথায় দেখতে চান?
এটা বলা তো কঠিন। তারপরও আমার বিশ্বাস আগামী বিশ্বকাপে বাংলাদেশ অনেক ভালো করবে। এটা আমার মন বলছে এবং বিশ্বকাপের শেষ সংবাদ সম্মেলনে আমি বলেছি এই কথাটা। যার নেতৃত্বেই খেলুক, এখন যারা তরুণ খেলোয়াড় আছে তাদের ভালো খেলার সেরা সময় থাকবে তখন।

Jui  Banner Campaign
ট্যাগ: মাশরাফী বিন মোর্ত্তজালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় দায়িত্ব পেলেন যারা

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পরে সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

ভিনিসিয়াসের গোলে বেনফিকার মাঠে জয় রিয়ালের, জিতেছে পিএসজিও

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

হামজার আগমনে ফুটবলে জেগে ওঠা ‘প্রাণ সঞ্চার’ ধরে রাখতে চান আমিনুল

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

আমরা চাই সাকিব-মাশরাফী ফিরে আসুক: ক্রীড়া প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT