চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একজন সম্ভাবনাময় নেতাকে হারালাম: লিটনের শোকপ্রস্তাবে প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৯ অপরাহ্ন ২২, জানুয়ারি ২০১৭
বাংলাদেশ
A A

গাইবান্ধার সুন্দরগঞ্জের এমপি মনজুরুল ইসলাম লিটনের হত্যাকারীদের শাস্তির প্রত্যয় ঘোষণা করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘অবশ্যই লিটন হত্যার সাথে জড়িতদের শাস্তি হবে। একজন সম্ভাবনাময় নেতাকে হারালাম এটাই দুঃখ।’

রোববার জাতীয় সংসদের ১৪তম অধিবেশনের শোকপ্রস্তাবের ওপর আলোচনায় এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, শীর্ষ যুদ্ধাপরাধী গোলাম আজমকে গাইবান্ধায় ঢুকতে দেয়নি বলে সে জামায়াতের লক্ষ্যে পরিণত হয়েছিল। সাহসের সঙ্গে বিএনপি-জামাতের সন্ত্রাসের মোকাবিলা করাতেই লিটনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

গুলিতে আহত শিশু সৌরভের ঘটনাকে গণমাধ্যম আংশিকভাবে তুলে ধরে এমপি লিটনের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তার নিরাপত্তা হুমকিতে ফেলেছিল বলেও মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘সন্ত্রাসীদের অতর্কিত আক্রমণে একজন সংসদ সদস্য আত্মরক্ষার্তে গুলি করেন, তাও ফাঁকা গুলি। এরপরও শিশু সৌরভ গুলিবিদ্ধ হয়। এ ঘটনাও সন্দেহের বাইরে নয়। কারণ এই ঘটনা পত্র-পত্রিকায় আংশিকভাবে প্রকাশের পর লিটনের বৈধ অস্ত্র জব্দ করা হয়, সরিয়ে নেয়া হয় পুলিশ প্রহরা। সে সুযোগে বাড়িতে ঢুকে লিটনকে হত্যা করা হয়।’

গাইবান্ধার উন্নয়নে এমপি লিটনের অবদান আগের যে কোনো সংসদ সদস্যের চেয়ে বেশি ছিল বলে জানিয়ে তিনি বলেন, ‘ও ছাত্রলীগ করে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে পৌঁছেছিল। এর আগে সুন্দরগঞ্জে জামায়াত, জাতীয় পার্টির সংসদ সদস্যরাও এমপি লিটনের মতো এলাকার উন্নয়নে এতো কাজ করেনি।’

Reneta

আওয়ামী লীগের সংসদ সদস্যদের ওপর হামলার প্রসঙ্গগুলো টেনে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের কোনো নেতা স্থানীয়ভাবে শক্তভাবে দাঁড়ানো শুরু করলেই হত্যাযজ্ঞ ঘটে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এমপি লিটন হত্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ফন ডার ডুসেন

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ, আটকা ২ হাজারের বেশি জাহাজ

এপ্রিল ২, ২০২৬

ডিজেলের মজুত সব থেকে বেশি, অকটেন কম

এপ্রিল ২, ২০২৬

বোরিস্লাভ মিহাইলোভ, বুলগেরিয়ার সারপ্রাইজ কিংবদন্তি

এপ্রিল ২, ২০২৬

আলোচনায় প্রেশার কুকার সিনেমার চরিত্র ‘রেশমা-তন্ময়’ জুটি

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT