চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একজন ব্যক্তির কারণে সরকারের ভাবমূর্তি নষ্ট হয়েছে: পদ্মা সেতু বিষয়ে প্রধানমন্ত্রী

নীলাদ্রি শেখরনীলাদ্রি শেখর
১১:৪২ পূর্বাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০১৭
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একজন ব্যক্তির স্বার্থে আঘাত লাগায় তিনি দেশের সামগ্রিক উন্নয়ন ব্যাহত করার চেষ্টা করেছেন। একনেক সভায় প্রধানমন্ত্রী বলেন, বিশ্বব্যাংকের মিথ্যা অভিযোগে একজন সচিবের কারাবাস খুবই দুঃখজনক। প্রধানমন্ত্রী অবশ্য তার বক্তব্যে সেই ‘একজন ব্যক্তির’ নাম উল্লেখ করেন নি।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির শততম সভার শুরুতেই পরিকল্পনামন্ত্রী জানান, এই সরকার এ পর্যন্ত ৭৩৩টি প্রকল্পের অনুমোদন দিয়েছে। আগে পরে মিলিয়ে ১ হাজার ৯৭টি প্রকল্প বাস্তবায়ন হয়েছে আর প্রক্রিয়াধীন আছে ৮৭৫টি।

প্রকল্পগুলোর সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সময় মতো বাস্তবায়ন হওয়ায় সাধারণ মানুষ এর সুবিধা ভোগ করছে, যা অব্যাহত রাখতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, সরকার যেভাবে দ্রুত কাজ করে যাচ্ছে, সবগুলো যদি এভাবে করে যাওয়া সম্ভব হয়, তাহলে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষ্য ২০২১ সালের আগেই পূরণ করা যাবে।

বাংলাদেশের সব উন্নয়ন প্রকল্পেরই লক্ষ্য দেশের তৃণমূল পর্যায়ের মানুষের ভাগ্য এবং দেশের উন্নতি করা।

দুর্নীতির অভিযোগে পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন বন্ধ করা নিয়ে প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে বিশ্বব্যাংক যে মিথ্যা অভিযোগ করেছিল তা আন্তর্জাতিকভাবে আজ প্রমাণিত। এই অভিযোগের জন্য একজন সচিবকে অযথা এক বছর জেল খাটতে হয়েছে। এতে ওই এক বছর দেশ তার সেবা থেকে বঞ্চিত হয়েছে। এ ধরণের ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে, সে ব্যাপারে খেয়াল রাখতে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Reneta

‘একজন ব্যক্তির স্বার্থে আঘাত লাগল বলে ওই ব্যক্তি দেশের একটি মূল্যবান প্রকল্প, যার ফলে দেশের দক্ষিণাঞ্চলের মানুষের সার্বিক উন্নয়ন হতে পারতহ এবং আমাদের জিডিপিতে আরও এক ভাগের ওপর সংযুক্ত হতো,’ বলেন প্রধানমন্ত্রী, ‘আমরা যখন শুরু করেছিলাম, তখন কাজটা করতে পারলে এতদিনে সেতুর নির্মাণ কাজ শেষ হয়ে যেত। আমরা জিডিপিতে শতকরা ৮ ভাগে চলে যেতে পারতাম। সেই সম্ভাবনাটিকে ব্যাহত করে দেয়া হয়েছিল।’

বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার মধ্যেই নির্ধারিত কাজগুলো দ্রুত শেষ করার তাগিদে দিয়েছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পদ্মা সেতুপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

মহাখালীর বাস টার্মিনাল কি সরে যাবে?

জুলাই ১৫, ২০২৬
ছবি: পিএমও

চরমপন্থা বা উগ্রবাদকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

জাল কাগজে ক্ষতিপূরণের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ১৫, ২০২৬
ছবি: উত্তরায় তিন দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন।

কথায় কথায় আন্দোলন-সংগ্রামে মুখর শিক্ষার্থী-তরুণ প্রজন্ম

জুলাই ১৫, ২০২৬

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে তামিম

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT