১৯৩৮ সালের ৮ এপ্রিল ঘানার কুমাসি শহরে কফি আনান জন্মগ্রহণ করেন। একজন জাতিসংঘের সপ্তম মহাসচিব। ম্যাকালেস্টার বিশ্ববিদ্যালয়ে ‘অর্থনীতি’, গ্র্যাজুয়েট ইউনিভার্সিটি জেনেভায় ‘আন্তর্জাতিক সম্পর্ক’ এবং এমআইটিতে ‘ব্যবস্থাপনা’ নিয়ে অধ্যয়ন করেন। ১৯৬২ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জেনেভা কার্যালয়ে কাজ করার মাধ্যমে তিনি জাতিসংঘে যোগদান করেন। ১৯৯৭ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি দুই মেয়াদে মহাসচিবের দায়িত্ব পালন করেন। প্রথম আফ্রিকান ব্যক্তি যিনি জাতিসংঘের এই শীর্ষ পদে দায়িত্ব পালন করেন। ২০০১ সলে কফি আনান এবং জাতিসংঘ যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।






