চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একজন দুর্ভাগা আজমত আলী

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৯:২৭ অপরাহ্ন ১৬, জুলাই ২০১৯
সম্পাদকীয়
A A

শেষ পর্যন্ত কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ থেকে মুক্ত পৃথিবীর আলো-বাতাসে বুকভরে নিঃশ্বাস নিলেন একাত্তর বয়সী বৃদ্ধ আজমত আলী ওরফে মাস্টার। রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা পেয়েও গত প্রায় ১০ বছর কারাভোগ করে মঙ্গলবার মুক্তি পেয়েছেন তিনি।

মূলত রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়হীনতার অন্যতম এক দৃষ্টন্ত জামালপুরের সরিষাবাড়ি উপজেলা পাখিমারা গ্রামের এ বৃদ্ধ। অন্যের ভুলে তার জীবন থেকে মহামূল্যবান এই সময়কে হারিয়েছেন তিনি। তার সৌভাগ্য আপিল বিভাগ বিষয়টি আমলে নিয়েছিলেন। সেজন্যই মুক্তি মেলে। না হলে, হয়তো বাকী জীবনটা কারাগারেরই কাটাতে হতো।

অথচ আইনের স্বাভাবিক গতিতে সেই ১০ বছর আগেই মুক্তি পেতে পারতেন তিনি। কিন্তু ক্ষমতার রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা দুষ্ট চক্রের খপ্পরে পড়েন আজমত আলী। আমরা জানতে পেয়েছি, ১৯৮৭ সালে জমি নিয়ে বিরোধের জেরে একটি খুনের ঘটনায় অন্যদের সাথে আসামি হয়েছিলেন তিনি। দুই বছর পর যাবজ্জীবন কারাদণ্ড হয় তার। এর সাত বছর পর রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পান আজমত আলী। পাশাপাশি আপিলেও ২০০৫ সালে হাইকোর্ট তাকে খালাস দেন। কিন্তু রাষ্ট্রপতির ক্ষমার কথা লুকিয়ে রাষ্ট্রপক্ষই আপিল বিভাগে যায়। আর তাতেই ২০০৯ সালে আজমতকে আবারও গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

আপিল বিভাগ যেদিন আজমত আলীকে মুক্তির নির্দেশ দিয়ে রায় দেন, সেদিন দেশের সর্বোচ্চ আদালত দুঃখ প্রকাশ করে বলেন, ‘রাষ্ট্রপতির আদেশে সাজা মওকুফের পরও আজমত আলীকে কারাগারে পাঠানোর ঘটনাটি দুর্ভাগ্যজনক।’ আমরা দেখলাম, আজকে যখন তাকে জামালপুর কারাগার থেকে মুক্তি দেয়া হলো; সেখানকার জেল সুপার বললেন, ‘আজমত আলীর মুক্তিতে কারা কর্তৃপক্ষ সন্তুষ্ট।’

কিন্তু শুধু দুঃখ প্রকাশ করে কিংবা সন্তুষ্টি প্রকাশ করেই কি রাষ্ট্র তার দায় এড়াতে পারে? এই মহা অন্যায়ের সঙ্গে যারা জড়িত তাদের কি কোনো শাস্তি হবে না? এক বৃদ্ধের এই ক্ষতি রাষ্ট্র পূরণ করবে কিভাবে? এই ঘটনা যে ভুলক্রমে ঘটেছে, তা ভাবার কোনো কারণ নেই। কেননা এমন ঘটনার কথা আমরা প্রায়ই শুনছি। এই তো কিছুদিন আগেই জাহালমের ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে, একজন নিরপরাধ মানুষকেও বিনাঅপরাধে তিন বছর কারাগারে রাখা যায়।

জাহালমের সেই ঘটনা এদেশের আইনী ব্যবস্থাকে যেমন নতুন করে প্রশ্নের মুখে ফেলে, ঠিক তেমনই আজমত আলীর ঘটনাও সেই প্রশ্নকেই আরো দৃঢ় করে। যার একটাই উত্তর আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় বড় দুর্বলতার বলি হচ্ছেন জাহালম, আজমত আলী বা অন্য কেউ।

Reneta

আমরা মনে করি, যারা এমন নিরীহ সাধারণ মানুষের জীবনের সুবর্ণ সময় কেড়ে নেয়; তাদেরকে কোনোভাবেই ছাড় দেয়া উচিত নয়। এসব ঘটনার কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তিই পারে এর পুনরাবৃত্তি রোধ করতে। এছাড়া কোনো বিকল্প নেই।

Jui  Banner Campaign
ট্যাগ: আজমত আলীরাষ্ট্রপতির সাধারণ ক্ষমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সাফ ফাইনাল: ভারতের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে বাংলাদেশ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

শেরপুরের ছোনকায় ইউটার্ন বন্ধের প্রতিবাদে মানববন্ধন

ফেব্রুয়ারি ৭, ২০২৬

গণভোটের কাঠামোয় জাতিকে পেরেশানিতে ফেলা হয়েছে: মুফতি আব্দুল মালেক

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষমতায় গেলে আমেরিকা-কানাডায় সরাসরি ফ্লাইট চালু হবে: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিলে ১২ ফেব্রুয়ারির নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT