২০০৭ সালে ইমতিয়াজ আলী পরিচালিত রোমান্টিক ঘরনার ‘জব ইউ মিট’ সিনেমা একসঙ্গে দেখা গিয়েছিল একসময়ের আলোচিত জুটি শহীদ কাপুর ও কারিনা কাপুর। এরপর পর নয়টি বছর কেটে গেলেও একসঙ্গে আর পর্দা দেখা যায়নি তাদের। কারণ হিসেবে ধরা হয় প্রেমের সম্পর্ক থেকে দু’জনে সরে যাওয়া। দীর্ঘ সময়ে এ জুটির জীবনে এসেছে পরিবর্তন। কারিনা হয়েছেন নবাব পুত্রবধূ অন্যজন হ্যাপিলি ম্যারিড ম্যান।
বহুবছর পর এই জুটিকে ‘উড়তা পাজ্ঞাব’ সিনেমায় দেখা যাবে এ জুটিকে। তবে অবাক করার ব্যাপার হল একই সিনেমা অভিনয় করলে দু’জন পর্দা শেয়ার করছেন না। মানে ছবিতে কারিনার সঙ্গে শহীদ কাপুরের কোনো দৃশ্য নেই। সম্প্রতি অভিষেক চৌবের পরিচালনায় ‘উড়তা পাঞ্জাব’ সিনেমায় এক সংবাদ সম্মেলনে কারিনা এসব কথা বলেন।
নবাব পুত্রবধূ বলেন, সমাজের জন্য ‘উড়তা পাঞ্জাব’র মতো চলচ্চিত্রের দরকার আছে। এ ধরনের ছবিতে তার মতো তারকার কাজ করাও উচিত। কারণ তারা যদি কাজ না করেন তাহলে মাদক বিষয়ে সচেতনতা তৈরি হবে না।
নিজের অভিনয়ের প্রসঙ্গে বেবো বলেছেন, এ ছবিতে অভিনয়ের কারণ হলো এখানে ছোট বা বড় কোনও চরিত্র নেই। বিশেষ চরিত্রে অভিনয় করলেও আমি মনে করি, আমরা যদি এ ধরনের ছবিতে অভিনয় না করি তাহলে মাদকের ভয়াবহতা সম্পর্কে মানুষ কখনওই জানতে পারবে না।
আমি অতীতে অনেক ছবিতে অনেক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি। কিন্তু আমি এই বিশেষ চরিত্র নির্বাচন করেছি কারণ, সমাজের জন্য এটা একটি গুরুত্বপূর্ণ বক্তব্য যা তুলে ধরা দরকার।
সম্মেলনে অতীত প্রেম নিয়ে কারিনাকে প্রশ্ন করতে ভুল করেনি মিডিয়াকর্মী। উত্তরে কারিনা বলেন, পুরনো সম্পর্ক এখন অতীত। সেই দিন পিছনে ফেলে আমরা দু’জনেই অনেকটা এগিয়ে এসেছি। সংবাদ মাধ্যমেরও এ বার আমাদের নিস্তার দেওয়া উচিত। আমরা ভবিষ্যতের দিকে তাকাতে চাই।
সেন্সর বোর্ডের কাঁচির মুখে পড়া অভিষেক দুবে পরিচালিত ‘উড়তা পাঞ্জাব’ ভারতজুড়ে বিতর্ক সৃষ্টি করেছে। ভারতীয় সেন্সর বোর্ড প্রধান ছবিটির ৮৯ শতাংশ ও নাম থেকে পাঞ্জাব বাদ দিতে নির্দেশ দিয়েছেন।
তবে ছবি ও পরিচালকের ওপর সম্পূর্ণ আস্থা আছে। ছবিটি মুক্তির সাফল্য পাবে। আগামী ১৭ জুন ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে আলিয়া ভাট, শহীদ কাপু ও কারিনা কাপুর অভিনীত ‘উড়তা পাঞ্জাব’।







