চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একই রাতে একই বিপর্যয়ে রিয়াল-বার্সা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩০ পূর্বাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালে একই রাতে একই বিপর্যয়ে পড়েছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। নিজ নিজ ম্যাচে হেরে সেরা চারের আগেই ছিটকে গেছে। বার্সা হেরেছে অ্যাথলেটিক বিলবাওয়ের মাঠে। রিয়ালকে ধাক্কা দিয়েছে রিয়েল সোসিয়েদাদ।

এক দশক পর রিয়াল-বার্সা বিহীন সেমিফাইনালে কোপা ডেল রের সেরা চারে বিলবাও এবং সোসিয়েদাদের সঙ্গী গ্রানাডা আর দ্বিতীয় বিভাগের দল মিরান্দেস।

বৃহস্পতিবার রাতে সোসিয়েদাদের বিপক্ষে ঘরের মাঠে ৪-৩ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকার পর বিরতি থেকে এসে দ্রুতই ৪-১ করে ফেলে অতিথিরা।

রদ্রিগো ও নাচোর শেষ দিকের দুই গোলে কিছুটা উত্তেজনা বাড়ালেও জিনেদিন জিদানের দল শেষপর্যন্ত সেমির টিকেট কাটতে ব্যর্থ হয়। সব প্রতিযোগিতা মিলিয়ে ২২ ম্যাচ পর পরাজয়ের স্বাদ পেল বার্নাব্যুর রাজারা।

বিপরীতে সবশেষ ১৯৮৭ সালে পর আবারও কোপা ডেল রের শিরোপা ছোঁয়ার সুযোগ এসেছে সোসিয়েদাদের সামনে।

রিয়ালের দুই ঘণ্টা পর চিরপ্রতিদ্বন্দ্বী বার্সাও একই বিপর্যয়ে পড়ে। বিলবাওয়ের কাছে ১-০ গোলে হেরেছে কাতালানরা। যোগ করা সময়ে স্বাগতিকদের উইলিয়ামস গোল করে সেমির পথে যদি টেনে দেন কিকে সেঁতিয়েনের দলের জন্য।

Reneta

চলতি মৌসুমে এই বিলবাওয়ের মাঠে ১-০ গোলে হেরে লা লিগা যাত্রা করেছিল বার্সেলোনা। এ রাতে প্রায় ৭০ শতাংশ বলের দখল রেখে আর প্রতিপক্ষের গোলমুখে একের পর এক শট শানিয়েও সাফল্য তুলতে পারেননি মেসিরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোপা ডেল রেবার্সারিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT