সঞ্জয় লীলা বনসালীর ‘পদ্মাবতী’ ছবিতে দীপিকাকে কেমন দেখাবে তা দেখার প্রতীক্ষা ছিল সকল ভক্তদের। অবশেষে ভক্তদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবরাত্রি উপলক্ষে প্রকাশ করা হলো ‘পদ্মাবতী’ ছবিতে দীপিকার লুকের। আর প্রথম দফায় কুড়িয়ে নিয়েছেন হাজারো দর্শকের প্রশংসা।
গত মঙ্গলবার এই উপলক্ষ্যেই মনীশ মালহোত্রার বাড়িতে একটা গেট টুগেদারের আয়োজন করা হয়। সেখানে ছিলেন রানী পদ্মাবতী দীপিকা, করণ জোহর ও সিদ্ধার্থ মালহোত্রা। ভিন্ন ভিন্ন জগতের চার তারকা একসাথে বেশ আনন্দের সময় কাটান।
আর এই প্রসঙ্গে মনিশ মালহোত্রা জানান, কাজের ব্যস্ততায় একটু আড্ডা দেওয়ার জন্য এই আয়োজন করা হয়েছে।
আর তার অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে সবার হাসি মুখের একটা ছবি শেয়ার করেন তিনি। আর সাথে সাথে পর্দার পেছনে থেকে দীপিকা একটা ভিডিও শেয়ার করেন। হাসাহাসির ছলে দীপিকা করণ জোহরকে পুওনম সাক্সিনার লেখা করণ জোহরের আটোবায়োগ্রাফির ‘অ্যান আনসুইটেবল বয়’ সম্পর্কে জিজ্ঞেস করে বসেন।
আর কয়েকদিন আগে ‘জি কিউ’ম্যান অব দ্যা ইয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সিদ্ধার্ত্র মালহোত্রা পেলেন স্টাইলিস্ট ম্যান পুরস্কার, বছরের সেরা পরিচালকের পুস্কার পেলেন কারণ জোহর আর বছরের সেরা ডিজাইনারের পুরস্কার জিতে নিয়েছেন মনীশ মালহোত্রা। তাই বন্ধুর বাসায় তাদের আড্ডাটা ভালোই জমে উঠেছিল ।
ইন্ডিয়ান এক্সপ্রেস








