ক্রিকেট

একই দলের কোচ হওয়ার কথা ছিল ওয়ার্ন-সাইমন্ডসের

ওয়ার্ন-সাইমন্ডসের একসঙ্গে হাস্যোজ্জ্বল ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার ক্রিকেটার ওয়ার্ন-সাইমন্ডসের একসঙ্গে হাস্যোজ্জ্বল ছবি, ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের আসছে মৌসুমে লন্ডন স্পিরিটের কোচ হওয়ার কথা ছিল প্রয়াত দুই সতীর্থ শেন ওয়ার্ন ও অ্যান্ড্রু সাইমন্ডসের। ওয়ার্নের মৃত্যুর কয়েকদিন পর কথাটি জানিয়েছিলেন সাইমন্ডস নিজেই।

রোববার উত্তর-পূর্ব অস্ট্রেলিয়ার টাউনসভিলের কাছে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৪৬ বর্ষী সাইমন্ডস। দুমাস আগে মারা গেছেন সাইমন্ডসের সাবেক সতীর্থ অজি কিংবদন্তি ওয়ার্ন।

ওয়ার্নের মৃত্যুর পর সাক্ষাৎকারে দুজনের গভীর বন্ধুত্বের কথা জানিয়েছিলেন সাইমন্ডস। বলেছিলেন, একইসাথে দুজনের লন্ডন স্পিরিটের কোচিং প্যানেলে যুক্ত হবার পরিকল্পনার কথাও।

‘আমি বাসায় ছিলাম, মাছ ধরতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম। এমন সময় আমার কাছে ফোন আসে। এটা সম্ভবত তার মৃত্যুর ১০ দিন আগের কথা। তিনি জানালেন সুখবর আছে।’

‘আমরা যে লন্ডন স্পিরিটের কোচিং প্যানেলে যুক্ত হওয়ার কথা ভেবেছিলাম, কাজটা ঠিক হয়ে গেছে। শেন ওয়ার্নের মতো বিশ্বসেরা একজনের সাথে কাজ করার সুযোগ পাওয়াটা সত্যিই অনেক সৌভাগ্যের ব্যাপার হতো। সত্যিই আগ্রহী হয়ে অপেক্ষা করছিলাম।’

সাইমন্ডসের সেই অপেক্ষা অনন্তকালের পথে ঠেলে চলে গেছেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দুই সতীর্থ এখন একই পথে। শোকের নহরে ডুবিয়ে রোববার অকালে চিরবিদায় নিলেন সাইমন্ডসও।

বিষয়:ওয়ার্নদ্য হান্ড্রেড-২০২২লন্ডনসাইমন্ডস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…