চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একই আসনে আওয়ামী লীগের একাধিক প্রার্থীর নাম কেন?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৫ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বেশ কয়েকটি আসনে একাধিক প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। এ বিষয়ে জানতে চাইলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: এটি টেকনিক্যাল কারণে করা হয়েছে। সময় ও পরিস্থিতি বিবেচনায় প্রার্থী বদলাতেও হতে পারে। অন্য প্রার্থী বেশি শক্তিশালী হলে দলের প্রার্থী বিবেচনা করা হবে।

এছাড়া একাদশ জাতীয় নির্বাচনে ৩০০ আসনে মনোনয়ন পাওয়া প্রত্যেককে কনফার্মেশন চিঠি দেওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যাহার পত্র নিয়ে রাখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

রোববার ৩০০ আসনের মধ্যে ২৩০ জনকে চিঠি দেয়া হবে। সোমবার বিকেল সাড়ে তিনটায় ৩০০ আসনে প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

রোববার বঙ্গবন্ধু এভিনিউয়ে মনোনয়ন চিঠি দেয়া শুরুর কিছুক্ষণ পর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

কাদের বলেন: রোববার সকাল থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হচ্ছে।

‘আনুষ্ঠানিকভাবে আগামীকাল বিকেল সাড়ে তিনটায় জোটগত প্রার্থী ঘোষণা করা হবে। জোটের শরিকদের জন্য ৬০ থেকে ৭০টি আসন ছেড়ে দেওয়া হয়েছে।’

Reneta

নির্দিষ্ট সংখ্যা জানাতে অপারগতা জানিয়ে তিনি বলেন: আগামীকাল আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। তবে আওয়ামী লীগের নির্বাচনী শরিকরা ৭০টির বেশি আসন পাচ্ছে না বলে নিশ্চিত করেন তিনি।

এসময় বিএনপির সমালোচনা করে কাদের বলেন: বিএনপি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ ধরতে চাইছে। পুলিশ প্রশাসন ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করে যাচ্ছে। তারা প্রশাসনিক ব্যবস্থা ভেঙে ফেলতে চাইছে।

বিএনপির পরাজয় এখন শুধু আনুষ্ঠানিকতা মন্তব্য করে আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ সাংগঠনিক এ নেতা বলেন: নির্বাচনে পরাজয় জেনেই বিএনপি পুলিশ, প্রশাসন এবং নির্বাচন কমিশনকে নিয়ে আজগুবি অপপ্রচার চালাচ্ছে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনওবায়দুল কাদেরমনোনয়নসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

এক মণ দুধে গোসল করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা আরমানের

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিআইজিসহ ১৭ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৩, ২০২৬
ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

জুলাই ২৩, ২০২৬
নরেন্দ্র মোদি তারেক রহমানকে পাঠানো চিঠির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ, নতুন কূটনৈতিক বার্তা দিল ভারত

জুলাই ২৩, ২০২৬

চাঁদা না দেওয়ায় ১ হাজার ২০০ কমলা গাছ কেটে ফেলার অভিযোগ বন বিভাগের বিরুদ্ধে

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT